আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার শেরপুরে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামারিরা ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের কাছে কোরবানির পশুকে আকর্ষণীয় করে তুলতে যা যা করণীয় তাই করছেন খামারিরা। তবে গরু বিক্রি নিয়ে খামারিরা যেমন শঙ্কায় আছেন, তেমনি দুশ্চিন্তায় রয়েছেন ক্রেতারাও। কারণ হিসেবে এ বছর গো-খাদ্যের দাম অত্যাধিকভাবে বৃদ্ধি পাওয়ায় কোরবানি পশু প্রস্তুতকরণে ব্যয় বেশি হয়েছে জানান তারা। অধিকাংশ খামারিরা প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ করছেন বলে জানায় স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, বর্তমানে উপজেলার প্রায় ৬ হাজারের অধিক মানুষ এ পেশায় জড়িত রয়েছেন। খামারি ছাড়াও উপজেলার সাধারণ কৃষকরা বাড়তি আয়ের জন্য ঈদকে ঘিরে বাড়িতে একটি দুইটি করে গরু লালন পালন করেছেন। এ সময় বিক্রয় করবেন তারা। কোরবানী ঈদে এ উপজেলায় খামারি ও প্রান্তিক কৃষক মিলে এবার প্রায় ৭৫ হাজার ১৪২টি কোরবানীর পশু প্রস্তুত করেছেন, সেক্ষেত্রে ৬ হাজার ৫৮৭ পশু উদ্বৃত্ত থাকবে। এর মধ্যে ষাড় ২৩ হাজার ২৩৭টি, বলদ ৭ হাজার ৪৭৩টি, গাভী ৪ হাজার ৩৩৯টি, ছাগল ৩৬ হাজার ৪১২টি, ভেড়া ৩ হাজার ৫২১টি ও মহিষ ১৬০টি। এবারের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭০ হাজার ৫০০টি। প্রাণিসম্পদ অফিস সূত্রে আরও জানা যায়, কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য শেরপুর পৌর শহরের বারোদুয়ারী, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর ও ছোনকা, বিশালপুর ইউনিয়নের জামাইল, কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া, খামারকান্দি ইউনিয়নের খামারকান্দিসহ উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১১টি স্থায়ী-অস্থায়ী হাট বাজার রয়েছে। এ সকল হাটে নিয়মিত পশু ক্রয়-বিক্রয় চলছে। সরেজমিনে সোমবার (২ জুন) বিকালে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে ‘সবুজ ডেইরি ফার্মে’ গিয়ে দেখা যায়, এ ফার্মে বেশ কয়েকটি মোটাতাজা গরু বাধা রয়েছে দুটো সেডে। গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট। ফার্মের স্বত্বাধিকারী আমজাদ হোসেন শখের বসে এ ফার্ম করেছেন বেশ কয়েক বছর আগে। তিনি বর্তমানে ওই ইউনিয়নের একজন সদস্য। তার খামারে রয়েছে মোটাতাজাকরণ ১৬টি দেশি-বিদেশি জাতের গরু ও ৬টি ফ্রিজিয়ান জাতের গাভী এবং বেশ কয়েকটি বাছুর। ২ শ্রমিক সেলিম হোসেন ও লিপটন রয়েছেন যারা গরু পরিচর্যায় নিয়োজিত। কোরবানি উপলক্ষে প্রতি বছর দেশি এবং বিদেশি জাতের গরু পালন করেন আমজাদ হোসেন। খামারি আমজাদ হোসেন জানান, তার একেকটি কোরবানী যোগ্য গরুর দাম ৩ থেকে ৫ লাখ টাকা। তিনি গত পরশু ১টি সাড়ে ৪ লক্ষ টাকায় বিক্রি করেছেন। ক্রেতা ঢাকায় থাকেন। তার খামারের গরুগুলোকে সুষম খাবারের মাধ্যমে মোটাতাজা করেছেন। কোন রকম ইনজেকশন বা ফিড খাওয়াননি। সুষম খাবারগুলোর মধ্যে ভূষি, ভুট্টা, গম, বুট, কালোজিরার মিক্সার পাউডার এবং ধানের কুড়া, ঘাস, খড় খাবার হিসেবে দেন। তাছাড়া গরুকে যদি সুষম খাবার দেওয়া হয় এবং গরু যদি সুস্থ থাকে তাহলে কোন ইনজেকশন বা ফিড খাওয়ানোর দরকার পড়ে না মোটাতাজা করণের জন্য। গরুর সঠিক পরিচর্যা এবং সুষম খাবার দিলে গরু আপনা আপনি বেড়ে ওঠে। ‘আমি গরুগুলো খামার থেকেই বিক্রি করতে চাই। তবে খামারে যদি বিক্রি না হয় তবে হাটে উঠাবো’ জানান তিনি। একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের ‘মেসার্স শামীম ডেইরি অ্যান্ড ক্যাটল ফার্ম’ এ গিয়ে দেখা যায়, স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের খামারে রয়েছে ৫০টি দেশি-বিদেশি জাতের গরু। পাঁচজন শ্রমিক রয়েছেন যারা গরু পরিচর্যায় নিয়োজিত। কোরবানি উপলক্ষে প্রতি বছর দেশি এবং বিদেশি জাতের গরু পালন করেন জাহাঙ্গীর আলম। সেখানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রস এবং শাহীওয়াল ক্রস জাতের গরু। শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযমীর রহমান জানান, কোরবানী ঈদে এইসব পশু থেকে প্রায় ৫’শ ৪৫ কোটি টাকা লেনদেন হবে। এছাড়াও কোরবানি পশুর সুস্থতা নিশ্চিত করার জন্য উপজেলার ছোট বড় সকল হাটে প্রাণিসম্পদ অফিসের ১১টি মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা
মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা

মাত্র ৫০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে প্রাণ গেলো ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র হামজার। নিখোঁজের দুই দিন পর Read more

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি
ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি

রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া Read more

শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ
শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে Read more

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ Read more

গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। একটু পরে (রাত ৯টার দিকে) বৈঠকটি শুরু হওয়ার কথা Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন