ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। গতকালের তুলনায় দূষণ বেশ কমে আজ সহনীয় পর্যায়ে আছে ঢাকার বাতাস। আজ সোমবার (২ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে শহরটি। সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ৮১ করে সহনীয় পর্যায়ে চলে আসে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে। একিউআই সূচক অনুযায়ী, আজ ৯৪৫ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ইরাকের বাগদাদ। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ১৫০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চিলির সান্টিয়াগো।একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাহস, ত্যাগ ও মানবতার প্রতীক বাংলাদেশি শান্তিরক্ষীরা
সাহস, ত্যাগ ও মানবতার প্রতীক বাংলাদেশি শান্তিরক্ষীরা

আজ বৃহস্পতিবার, ২৯ মে—আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এবারের প্রতিপাদ্য ‘শান্তিরক্ষার ভবিষ্যৎ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় Read more

আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাকাত মোল্যা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ Read more

কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
কালিয়াকৈরে বিলে নৌকাডুবি: ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ Read more

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন