শোবিজ ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং ও অভিনয়ে তার দীর্ঘদিনের উপস্থিতি তাকে গড়ে তুলেছে দর্শকপ্রিয় তারকা। কিন্তু সম্প্রতি আশ্চর্যজনক এক গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিয়ে বহির্ভূত সম্পর্কে নাকি জড়িয়েছেন তিনি, এ কারণে নাকি তার দ্বিতীয় সংসার এখন ভাঙনের মুখে।গুঞ্জন উঠেছে—এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। যদিও এ ধরনের গুঞ্জন তারকাদের নিয়ে নতুন কিছু নয়। শোনা যাচ্ছিল, স্বামী আহমেদ রাহীর সঙ্গে সারিকা সাবরিনের বিচ্ছেদ নাকি এখন শুধু সময়ের ব্যাপার। এবার যুক্ত হয়েছে নতুন বিষয়।রাজধানীর গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকা সাবরিনের পরকীয়ার অভিযোগ উঠেছে। তাই তো নীরবতা ভেঙে গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক বক্তব্যে স্পষ্টভাবে তিনি বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছর আমরা এক রাতের জন্যও আলাদা থাকিনি, এটাই বাস্তবতা।’সারিকা সাবরিন বলেন, ‘প্রায় চার বছরে আমরা কখনোই আলাদা থাকিনি। অনেক দম্পতির মতো আমাদের মধ্যেও স্বাভাবিকভাবেই খুনসুটি বা ঝগড়া হয়েছে। কিন্তু কখনোই তা সম্পর্ক ভাঙনের দিকে যায়নি। ওসব সামান্য বিষয় অনেক আগেই পেছনে ফেলে এসেছি আমরা।’এছাড়া পরকীয়া ও বিচ্ছেদের চর্চা একদম মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন এ অভিনেত্রী। তার ভাষ্যমতে, ‘এ গুজব কোথায় থেকে ছড়ালো, কে শুরু করল, যদি জানতাম, তাহলে এর সমাধান করতে পারতাম। আমি তো স্বামী-সন্তান নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলাম। হঠাৎ সেখানে এ খবর শুনে অবাক হয়েছি।’এ অভিনেত্রী বলেন, ‘স্বামী-সন্তান নিয়ে সংসার বেশ ভালোই চলছে। এখন শুধু সময়ই বলবে, এ গুঞ্জনের পেছনে বাস্তবতা কতটা, আর কতটাই বা নিছক রটনা।’উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে আহমেদ রাহীর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় অভিনেত্রী সারিকা সাবরিনের। এর আগে ২০০৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই সংসারে একটি কন্যাসন্তান থাকলেও ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা
গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় Read more

পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে করবো: শিক্ষা উপদেষ্টা
পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে করবো: শিক্ষা উপদেষ্টা

সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি Read more

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। তবে নিহত ওই ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি।শুক্রবার (৮ Read more

মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়
মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে গুরুতর উদ্বেগ। বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল, ব্যবসায় প্রশাসন অনুষদ, Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ঝরছে ২৮ শিশুর প্রাণ: ইউনিসেফ
গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ঝরছে ২৮ শিশুর প্রাণ: ইউনিসেফ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজায় চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তিনি বলেন, Read more

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা
নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় যেসমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন