ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা এন্ড রায় ক্যাটল ফার্ম। এক সময়ের শখের বসে শুরু করা গরু পালন এখন তাকে এনে দিয়েছে পরিচিতি, আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বচ্ছলতা। তার খামারের আকর্ষণ একটি সেঁটে লালন-পালন করা বিশালদেহী লাল, সাদা ও কালো রঙের বিশাল দেহী ১১ টি বলদ গরু। পাশের সেঁটেই রয়েছে বিভিন্ন রং ও আকারের আরও ২১ টি ষাঁড় গরু। ষাঁড় গুলোর মধ্যে বিশাল দেহী কালচে গায়ের রঙের ৬০০ কেজি ওজনের ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘রাজা’। তার রাজত্ব তথা সেঁটেই রয়েছে ২১ টি ষাঁড়। ঈদুল আজহা সামনে রেখে এর দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা।সুজনের বাড়ি ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর গ্রামে। তিনি আবুল কালাম আজাদ ছেলে। মাত্র চার লাখ ত্রিশ হাজার টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। শুরুতে সাতটি বিভিন্ন জাতের গরু কিনেছিলেন। এগুলোর লাভে তিনি আরও কয়েকটি গরু কিনে খামারটি ধীরে ধীরে বড় করেন। বর্তমানে তার খামারে ৩২টি গরু রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা।মাহমুদুল হাসান সুজন বলেন, “আমার খামারের গরুগুলোকে আমি প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করি। খামারে উৎপাদিত কাঁচা ঘাস, ভূট্টা, ভূষি, ছোলা ও অ্যাংকারের ছোলা খাওয়াই। কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি না। ”প্রতিদিন দূরদূরান্ত থেকে অনেকে আসছেন ‘রাজা’ ও ‘ বৃহদাকার বলদ’ গরুটি দেখতে। কেউ কৌতূহলী দর্শক হয়ে আসে, কেউবা সম্ভাব্য ক্রেতা।‘রাজা’ নামের কারণ জানতে চাইলে সুজন বলেন, “ষাঁড়টি খুব চঞ্চল ও রাগী।সবগুলো ষাঁড় তার চঞ্চলতা ও খীপ্রতা দেখে ভয়ে তটস্থ থাকে। তাই তার নাম রেখেছি ‘রাজা’। তার রাজত্বেই বাকি ষাঁড় গুলো আছে।”পশু চিকিৎসক রোকনুজ্জামান জানান, ‘এই খামারের গরু গুলোকে আমি নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমার জানামতে এই খামারের গরু গুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। এখানে কৃত্রিম কোন খাবার বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। খামারের সবগুলো পশুই সুস্থ এবং স্বাভাবিক আছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী
জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) থেকে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ Read more

বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে 'শিখা প্রকল্পের' অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ মে) সকাল ১১টায় ব্র্যাক সোশ্যাল Read more

ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার আরও কমাচ্ছে সরকার
ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার আরও কমাচ্ছে সরকার

ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন সংযোগ নেয়া আরও কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন ব্যক্তি ১০টির পরিবর্তে ৫টি করতে যাচ্ছে Read more

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে Read more

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন