বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমও সাদা বলের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে নিয়মিত টেস্ট খেলে যাবেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। তবে ব্যাট-প্যাড তুলে রাখলেও ক্রিকেট থেকে দূরে যাবেন না এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। অবসর ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। বিসিবির নতুন সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তারা এই আগ্রহ জানিয়ে ছিলেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেট কাঠামো ও মানবসম্পদ উন্নয়নে মনোনিবেশ করেছেন। বিশেষ করে, সাবেক ক্রিকেটারদের ভবিষ্যতে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে, সে বিষয়ে কাজ করতে চান তিনি। এনিয়ে আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি না, এটি এখানেই বলার সময় কি না, তবে এটা সত্য যে, আমি বিসিবিতে যোগ দেওয়ার আগে মুশফিক এবং মাহমুদউল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হতে চায়। এই ধরনের ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা বিসিবির মাধ্যমে আয়োজন করার পরিকল্পনা করছি।’মুশফিক এবং মাহমুদউল্লাহর কোচিংয়ের প্রতি আগ্রহ শুধুমাত্র তাদের ব্যক্তিগত চিন্তা নয়, এটি বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হতে পারে। যদি তারা কোচিংয়ের প্রাথমিক কোর্স ও প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে তা দেশের ক্রিকেটের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে।তিনি আরও বলেন, ‘নান্নু ভাই, আকরাম ভাই, লিপু ভাই এবং হাবিবুল- এই ব্যক্তিরা সবাই বাংলাদেশের কিংবদন্তি। তাদের মাঠের অভিজ্ঞতা, উইকেটের চরিত্র এবং ড্রেসিং রুমের ধারণা আমাদের অনেক কিছু শিখাতে পারে। কিন্তু, একথা ঠিক যে, একজন খেলোয়াড় সরাসরি ভালো কোচ বা প্রশাসক হয়ে ওঠে না। সে জন্যও বিশেষ ব্যবস্থাপনা প্রয়োজন।’অর্থাৎ, খেলোয়াড়দের অভিজ্ঞতা থেকে দক্ষ কোচ বা প্রশাসক হতে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ থাকা জরুরি, এবং বিসিবির নতুন নেতৃত্ব সেটি নিশ্চিত করতে চায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীতে মাত্র ১২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার Read more

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত Read more

আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার
আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’–এর অংশ Read more

১৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতলেন বাংলাদেশি
আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতলেন বাংলাদেশি

দুই বছর ধরে চেষ্টার পর সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিট লটারিতে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশি হায়দার আলীর। লটারির সাপ্তাহিক Read more

দীপু মনি ও তার স্বামীর ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
দীপু মনি ও তার স্বামীর ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

দুর্নীতির দায়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ১৮ ও তার স্বামীর ৪ ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি ১৭ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন