বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, খোয়াই নদীর পূর্ব ভাদৈ ও জালালাবাদ এলাকায় বাঁধ ধ্বসে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার (৩১ মে) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সকাল ৯টায় জেলায় ৭৭ মি.লি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাশাপাশি খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে ৪৩৫, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৫৩৭ ও চুনারুঘাটের বাল্লা সীমান্তে ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। একই সঙ্গে কুশিয়ারা নদীর বানিয়াচংয়ের মার্কুলী পয়েন্টে ১৫২ ও কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। সরেজমিনে দেখা যায়, খোয়াই নদীর পানি প্রবল বেগে বৃদ্ধি পাচ্ছে। নদীর মাছুলিয়া, মশাজানসহ বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পায়। সন্ধ্যার মধ্যে পানি অনেকটাই বিপৎসীমার কাছাকাছি পৌচেছে। এভাবে পানি বাড়তে থাকলে দু’ একদিনের মধ্যে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। এছাড়া নদীর পানি যত বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে। কারণ নদীর পানি বৃৃদ্ধি পেলেই বাধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। শহরতলির জালালাবাদ গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের ভাঙন সৃষ্টি হলে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করে জেলার বিভিন্ন এলাকা। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘খোয়াই নদীর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা নদীর বাঁধগুলো পর্যবেক্ষনে রেখেছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধগুলোতে মেরামতের কাজ চলছে। বাঁধ মেরামতে প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বেপরোয়া বাইকারদের দাপট, অনিরাপদ হয়ে উঠছে সড়ক  
গাজীপুরে বেপরোয়া বাইকারদের দাপট, অনিরাপদ হয়ে উঠছে সড়ক  

গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া ও অদক্ষ মোটরসাইকেল চালকদের কারণে সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উঠতি বয়সী Read more

চকরিয়ায় মরা মুরগী বিক্রির অভিযোগে বিক্রেতাকে জরিমানা
চকরিয়ায় মরা মুরগী বিক্রির অভিযোগে বিক্রেতাকে জরিমানা

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারে দিনেদুপুরে মরা মুরগী জবাই করে বিক্রির ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের Read more

ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!
ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!

বাংলাদেশ পুলিশের অন্যতম আলোচিত থানা সাভারের আশুলিয়া। দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকাটি এখন আইনশৃঙ্খলার জায়গায় নয়, বরং সেখানকার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

শেরপুরে সাংবাদিকের উপর হামলা, পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি
শেরপুরে সাংবাদিকের উপর হামলা, পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি

বগুড়ার শেরপুরের মাথাইল চাপর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক আরিফুজ্জামান হীরার উপর হামলা চালিয়েছে উজ্জল হোসেন নামের এক ব্যাক্তি। রোববার Read more

লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের

সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন