গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর (সুপারির ভিটা) গ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, গোবিন্দপুর (সুপারির ভিটা) গ্রামের জহির উদ্দিন পেশায় হাট ইজারাদারের আদায়কারক ছিলেন। শারীরিকভাবে উচ্চ প্রেসারে ভুগছিলেন। এ অবস্থায় তিনি শুক্রবার (৩০ মে) রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। এরই একপর্যায়ে রোববার সকালের দিকে বাড়ির পাশের কৃষিজমির পানিতে জহির উদ্দিনের মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনার সত্যতা স্বীকার করে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, ওই স্থানে জহির উদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে জহির উদ্দিন খুবই ভালো মানুষ ছিলেন। এভাবে তার মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (০৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট Read more

পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিসে ও তিনটি মোটরসাইকেলে Read more

ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)

ইউএস ওপেনের পুরুষ একক ফাইনালে আজ (৭ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলে Read more

চিলিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প
চিলিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প

চিলির উত্তরের উপকূলে শুক্রবার (০৬ জুন) ভোরে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বুধবার) বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে। চলছে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল।৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-নেদারল্যান্ডস সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন