ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল এরইমধ্যে ঢাকাই সিনেমার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই বঙ্গ-সুন্দরী। এবার তাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে, তবে কোনো সিনেমায় নয়—একটি বিজ্ঞাপনচিত্রে।দুবাইয়ের মরুভূমিতে আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা ও নিরব। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন। সম্প্রতি এটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) আকারে প্রকাশ পেয়েছে।বিজ্ঞাপনটির দৃশ্যে দেখা যায়, তপ্ত মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে হিমশিম খাচ্ছেন ইধিকা পাল। এমন সময় জেমস বন্ড স্টাইলে হাজির হন নিরব। পাশ দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে ইধিকার দিকে। মুগ্ধ নিরব দ্বিতীয়বার চিন্তা না করেই ছুঁড়ে দেন কোমল পানীয়ের একটি ক্যান। তৃষ্ণার্ত ইধিকা সেই পানীয় পান করতেই প্রশান্তির আবেশ ছড়িয়ে পড়ে মরুর বুকে।অভিজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে কাজ করেছি দুবাইয়ে। ইধিকা পালের সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা ছিল।’ কোমল পানীয় আফগানিস্তানে উৎপাদন হলেও এটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে বলে নিরব জানিয়েছেন। বিজ্ঞাপনটির সংগীত পরিচালনা করেছেন আলভী। গানটিতে কণ্ঠ দিয়েছেন আলভী ও সিঁথি সাহা। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চকরিয়া পৌর শহরের Read more

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ Read more

‘আমার দুটি ডিভোর্স হয়েছে, এখন প্রেম করছি’
‘আমার দুটি ডিভোর্স হয়েছে, এখন প্রেম করছি’

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল Read more

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি
প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে Read more

‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’
‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। খুন, গুম, হত্যা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন