চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।সভায় মিরসরাইয়ের নানান সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা এবং এসব সমস্যার প্রতিকার দাবি করেন তারা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় ইউএনও সোমাইয়া আক্তার বলেন, ‘আপনারা যা বলেছেন আমি সব বিষয়ে নোট নিয়েছি। এখানে বেশির ভাগ বিষয়ে আমি এখনো বুঝে উঠতে পারিনি, যেহেতু আমার মাত্র ৩ কর্মদিবস চলতেছে। বিশেষ করে এখানে স্বাস্থ্যের বিষয়ে যে অভিযোগগুলো এসেছে স্বাস্থ্য ক্লিনিক, ইউনিয়ন ভিত্তিক কমিউনিটিগুলো আমি খুব দ্রুত ভিজিট করবো। ওখানকার কী পরিস্থিতি আপনাদেরকে আমি একটা আপডেট দিবো। আমি আশা রাখি যে, এটা আগে থেকে ইনশাআল্লাহ উন্নতি হবে।’তিনি আরও বলেন, ‘আপনারা যে অভিযোগগুলো তুলে ধরেছেন সেগুলো আমি সারেজমিনে না গিয়ে এ মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আমি সব নোট করেছি, যেখানে আপনাদের সহযোগিতা দরকার সেখানে অবশ্যই আপনাদের সহযোগিতা নেব।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক
কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক

কিশোরগঞ্জ এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় মোঃ আলমগীর খা (৩৪) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

যমুনা নদীতে প্রবল স্রোত ও প্রচন্ড ঢেউয়ের কারণে প্রায় সাড়ে ১৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল Read more

বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল
বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা নৌরুটের নদীর বাঁকে বাঁকে ও প্রবেশমুখে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ডুবোচর সৃষ্টি হওয়ার কারণে লঞ্চ, কার্গোসহ নৌযানগুলো Read more

ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার

নোয়াখালীর সুবর্ণচরে এলজিইডি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সড়ক সংস্কার না করে সম্পূর্ণ ভালো সড়ক উপড়ে ফেলার কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসাগামী শত শত Read more

বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার
বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার

বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার জেলাজুড়ে ৬৪০ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় Read more

দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭

দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে চালানো এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন