নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। পশুর হাটে প্রচুর পরিমাণে গরু-ছাগল উঠলেও মাঝারি আকারে গরুর প্রতি ক্রেতা ও পাইকারদের আগ্রহ বেশি রয়েছে বলে দেখা গেছে। তবে পশুর দাম কিছুটা হাতের নাগালে থাকায় বেড়েছে বিভিন্ন জেলা থেকে আসা পশু ব্যাপারীদের সংখ্যা। উৎসবমুখর পরিবেশে কোরবানি উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে পশুর দাম কষাকষি।রবিবার (০১ জুন) ধামইরহাট উপজেলার হাটখোলা সাপ্তাহিক হাটে সরেজমিনে উঠে আসে এমন চিত্র। উপজেলার সবচেয়ে বড় হাট এটি। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পশু ক্রয়-বিক্রয় করতে ক্রেতা ও বিক্রেতারা এসে থাকেন এই হাটে।গরু কিনতে আসা লালমিয়া জানান, ‘প্রতি বছর বিভিন্ন খামারি থেকে গরু ক্রয় করে থাকি। এবারে সরাসরি হাটে এসেছি। এত পরিমাণ গরু হাটে উঠেছে যা কল্পনার বাইরে। আমরা পরিবারের কয়েকজন মিলে একটা মানসম্মত গরু ক্রয় করব। সেজন্য পুরো হাট দেখছি। আল্লাহ যদি ভাগ্যে রাখেন, তাহলে একটি সুস্থ ও কোরবানির উপযুক্ত গরু ক্রয় করে বাড়ি ফিরবো।’ব্যাপারী সাকোয়াত হোসেন জানান, ‘এই হাটে প্রচুর পরিমাণে দেশীসহ বিভিন্ন জাতের গরু পাওয়া যায়। অনেক পুরনো হাট, আমরা নিয়মিত এই হাট থেকে পশু ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকি। হাট অনেক পুরনো হলেও হাটের পশুর খাজনা বাবদ হাসিল করা হয়েছে ৭০০ টাকা। এত টাকা হাসিল এই প্রথমে আমার ব্যবসা জীবনে আদায় করতে আমি দেখলাম।’এদিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস জানান, আসন্ন কোরবানি উপলক্ষে উপজেলায় ছোট-বড় মোট ৩,৩২৮ খামারির থেকে প্রায় ৭০,৭৩৩টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। মোট চাহিদা এবারে ৪০,১৮টি পশু। ফলে উপজেলার চাহিদা মেটানোর পরেও ৩০,৭১৫টি পশু উদ্বৃত্ত থাকবে। এসব খামারে ষাঁড় গরু রয়েছে ৭,৮৭৭টি, বলদ গরু রয়েছে ১,৭৭১টি, গাভি গরু রয়েছে ৯,৯৮৯টি, মহিষ রয়েছে ৭১৩টি, ছাগল রয়েছে ৪৩,৪৯৪টি এবং ভেড়া রয়েছে ৬,৮৮৭টি। উপজেলায় খামারিদের পাশাপাশি প্রায় সকল পরিবারে ব্যক্তি উদ্যোগে গরু, মহিষ, ছাগল ও ভেড়া লালন-পালন করে থাকেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী জানান, ‘উপজেলায় এবারে কোরবানিতে গবাদি পশুর কোনো ঘাটতি নেই। কোরবানি পশু সুস্থ ও সঠিক গরু চেনার পাশাপাশি হালাল জবাইয়ের প্রক্রিয়াসহ সঠিকভাবে পশুর চামড়া ছড়ানোর নিয়ম এবং স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনার উপরে প্রাণিসম্পদের পক্ষে থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার স্থায়ী এবং অস্থায়ী কোরবানির পশুর হাটগুলোতে মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার Read more

অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি জসিম
অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি  জসিম

ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাদকে আসক্ত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে শিকল বন্ধি হয়ে দিন কাটাচ্ছে উপজেলার খিদিরপুর গ্রামের চৌধুরী বাড়ির জসিম মিয়া Read more

বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

রাজশাহীর বাঘায় এক রাতেই ৪টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজপুর ইউনিয়নের ৫ Read more

এআই তরুণীর প্রেমে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ
এআই তরুণীর প্রেমে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ থংবুয়ে ওংবানডু হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর Read more

গাজীপুরে পিলার ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু
গাজীপুরে পিলার ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে খেলতে গিয়ে পিলার ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহানগরীর কাশিমপুরের ৬নং Read more

ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান
ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ১ মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান।রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন