ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অস্থায়ী পশুর হাটের ইজারাদার এর নাম ঘোষণা না করলেও দ্বিতীয়বারের মতো উত্তরা দিয়াবাড়ি হাটের দখল নিয়েছেন এস এ ব্রাদার্সের স্বত্বাধিকারী ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন। এর আগে রসিদ এন্টারপ্রাইজ শিডিউল জমার আগেই হাট দখল নিয়ে কাজকর্ম শুরু করেন বলে অভিযোগ উঠেছে।তথ্য বলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ী পশুর হাট নিয়ে দরপত্র আহ্বান করে। এই হিসেবে দিয়াবাড়ি পশুর হাটের ইজারার জন্য দরপত্র দাখিল করেন ১৫টি প্রতিষ্ঠান। চলতি মাসের ২৭ মে সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে প্রত্যেক দরদাতার সিডিউল উন্মুক্ত ঘোষণা করা হয়। সে সময় শিডিউলে থাকা তিন নম্বর দরদাতা হিসেবে গৃহীত হয় রসিদ এন্টারপ্রাইজ। দ্বিতীয় নম্বরে ছিলেন চায়না বাংলা এবং এক নম্বর দরদাতা হিসেবে দশ কোটি এক লক্ষ টাকার দরপত্র দাখিল করেন এস এ ব্রাদার্স।সে সময় এস এ ব্রাদার্স পে অর্ডারের ডকুমেন্ট না দেয়ায় তার দরপত্রটি বাতিলের দাবিতে হট্টগোল বাধে। সেই হিসেবে বৈধ সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয় চায়না বাংলা। তবে ২৩ মে দুই হাজার ২৫ রশিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম কফিল উদ্দিন স্বাক্ষরিত হাটের প্রস্তুতি কাজ করার ওয়ার্ক পারমিট দিয়েছিলেন একাধিক ডেকোরেটর কোম্পানিকে। ইজারার আগেই ওয়ার্ক পারমিট দিয়ে হাট দখলের বিষয়ে অভিযোগ উঠলে সেনাবাহিনী কর্তৃক সেই কর্মযজ্ঞ বন্ধ করা হয়। পরে ২৭ মে পুনরায় দরপত্র আহ্বান করা হয়।রবিবার (০১ জুন) দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কোনো ইজারাদারের নাম ঘোষণা করে নোটিশ দেয়নি। এদিকে সকাল থেকেই হাটের সম্পূর্ণ দখল নিয়ে কর্মযজ্ঞ চালাতে দেখা গেছে এস এ ব্রাদার্স এন্টারপ্রাইজের কয়েকজনকে। পরে বিকেল নাগাদ সেনাবাহিনী হাটের হাসিল ঘরগুলোতে অবস্থান নেয়। আবার বৈধ উপায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে রয়েছেন চায়না বাংলা লিংক এর প্রোপাইটর মিজানুজ্জামান রুবেল। এদিকে হাটের প্রায় এক তৃতীয়াংশ জোরে কোরবানির পশুতে পূর্ণ হয়েছে, বৈরী আবহাওয়ার ও আইনগত জটিলতার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না হাটের।বৃষ্টিতে ভিজে কোরবানির পশুগুলো স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, আবার অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। এদিকে সেনাবাহিনী কর্তৃক দুপুর থেকে মাইকিং করে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে যে, এখনো হাটের কোনো ইজারাদার নেই, কেউ হাসিলে টাকা চাইতে আসলে সেনাবাহিনীর কাছে সোপর্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন সার্বিক নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়ে চিন্তায় রয়েছেন তারা। অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।এই বিষয়ে জানতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি হাট পেয়েছি, সিটি কর্পোরেশন থেকে আমাকে অনুমতি দিয়েছে, সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে এই নোটিশ রয়েছে, সেই আলোকে আমার লোকজন হাটে ছিলো, এখানে দখলের প্রশ্নই আসে না। সেনাবাহিনীকে সিটি কর্পোরেশনের সাথে কথা বলিয়ে দিয়েছি, তারা কাগজপত্র যাচাই-বাছাই করে দেখছেন। রোববার টাকা জমা দিলে আমাকে ওয়ার্ক অর্ডার দিবে বলেও জানিয়েছেন তিনি।’এ বিষয়ে জানতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. এজাজ বলেন, ‘এখনো ইজারা কারো নামে দেওয়া হয়নি, ব্যবস্থাপনা কমিটি একদিন সময় বেশি নিচ্ছে, আগামীকাল দুপুরের মধ্যে সবগুলো ইজারাদারের নাম একসাথে ঘোষণা করা হবে। আজকে যারা দখলে গিয়েছিল, সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে হাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালান জব্দ
হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালান জব্দ

হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা Read more

সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইনে বালু মহলের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। সে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের Read more

নতুন কুঁড়ির অডিশন শুরু হচ্ছে আগামীকাল
নতুন কুঁড়ির অডিশন শুরু হচ্ছে আগামীকাল

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র অডিশন (প্রাথমিক বাছাই) শুরু হচ্ছে। দেশের ৬৪টি জেলাকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার Read more

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য Read more

ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান
ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক Read more

হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত
হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। ব্যবহারকারীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন