জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।শনিবার রাতে আইন উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে।শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি ফেসবুক পোস্টে আপলোড করে আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সবচেয়ে প্রথম যারা প্রাণ দিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের (এবং আমাদের সবার) বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।’তিনি আরও বলেন, ‘নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে। বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। আমরা এই বিচারে সকল ডিউ প্রসেস অনুসরণ করবো। ইনশাআল্লাহ, সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের দোষ প্রমাণ করা হবে।’গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। জাজ্জ্বল্যমান এসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!
ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!

ছাত্র আন্দোলনের জের ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের Read more

আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। Read more

ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা Read more

ঢাকা রুটে দুইদিনের ফ্লাইট বাতিল করলো এয়ার চায়না
ঢাকা রুটে দুইদিনের ফ্লাইট বাতিল করলো এয়ার চায়না

চীনের বেইজিং থেকে ঢাকা রুটের ২ দিনের ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। ১৭ ও ১৯ ফেব্রুয়ারি ফ্লাইট বাতিল করা হয়েছে।আজ Read more

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ষনের দায়ে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা Read more

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম

৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (০২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন