নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তারা হলেন রবিউল ইসলাম (৩৮) ও রমজান আলী (২২)। শনিবার (৩১ মে) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে এবং রমজান আলী একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই শেখ কামরুজ্জামান ও এএসআই সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ আজ শনিবার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে রবিউল ইসলাম ও রমজান আলীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক র‍্যাব-১৪। র‍্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও মাদক রাখার Read more

পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে Read more

হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস
হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) Read more

শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ
শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার Read more

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ঢাকা মাওয়া এক্সপ্রেসেওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে অ্যাম্বুলেন্সের ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (২০ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন