বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় ডুবে গেছে বেশ কয়েকটি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার মানুষ। তীব্র স্রোতে ভেসে গেছে গরু-ছাগলসহ গৃহপালিত পশু। তবে রাত ৮টা পর্যন্ত জেলায় কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার দিকে ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন, জেলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।কয়েকটি সূত্রে জানা গেছে, সকাল থেকে জেলা জুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া থাকলেও দুপুরের পর থেকে উত্তাল হয়ে ওঠে মেঘনা ও তেঁতুলিয়া নদী। ভারি বৃষ্টিপাতের সঙ্গে জোরেসোরে বইতে শুরু করে দমকা বাতাস। নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। ফলে বিকেলের দিকে জেলার তজুমদ্দিন উপজেলায় নির্মাধীন একটি জলকপাট (স্লুইসগেট) ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম।এছাড়াও জেলার বিচ্ছিন্ন কয়েকটি চর পানিতে ডুবে গেছে। ভেসে গেছে কৃষকের গরু-ছাগলসহ বেশকিছু গৃহপালিত পশু, পুকুর ও ঘেরের মাছ। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢালচর, চরকুকরি-মুকরি, চর পাতিলাসহ বেশ কয়েকটি চরাঞ্চলের মানুষ। কিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে।ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান সময়ের কণ্ঠস্বরকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঢালচর এলাকায় কৃষকের ৫টি গরু এবং ৩টি ছাগলসহ বেশকিছু গৃহপালিত পশু মারা গেছে এবং স্রোতে ভেসে গেছে। বিকেলের দিকে তজুমদ্দিনে একটি জলকপাট ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে।তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, এই ঘূর্ণিঝড়ে জেলায় প্রায় চারশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশকিছু পুকুর ও মাছের ঘের ডুবে গেছে। প্রতিটি উপজেলার কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তবে আমাদের প্রস্তুত রাখা ৮৬৯টি আশ্রয় কেন্দ্রে তেমন কোনো মানুষ আসেনি। শুধুমাত্র সদর উপজেলার চর চটকিমারা এলাকায় একটি স্কুলে বেশকিছু মানুষ এসেছে। এছাড়াও ঢালচর, চর মোজাম্মেল ও চর পাতিলার কিছু আশ্রয় কেন্দ্রে মানুষ এসেছে। তবে এ চরগুলো বিচ্ছিন্ন হওয়ায় এখনো সেখানে শুকনো খাবার পৌঁছানো সম্ভব হয়নি।সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সময়ের কণ্ঠস্বরকে আরও বলেন, আমরা সবসময় জেলার সব জায়গার খোঁজখবর নিচ্ছি। আমরা চাই যে, যাতে করে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। যেখানে আমরা খারাপ অবস্থার কথা শুনছি, সেখানেই আমরা আমাদের টিম পাঠাচ্ছি। তবে, তীব্র বাতাস এবং ভারী বর্ষণের কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পানিবন্দি মানুষদেরকে শুকনো খাবার দেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।মঙ্গলবার Read more

স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী
স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী

স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। তিনি দৈনিক ৩ Read more

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী Read more

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী পাবনা-১ (সাঁথিয়া–বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন