বাসা-বাড়িতে সরবরাহকৃত সাধারণ ট্যাপের পানি বোতলজাত করে ‘জমজমের পানি’ বলে উচ্চ মূল্যে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগর কর্তৃপক্ষ। একটি আবাসিক ভবনে অবৈধভাবে পানি বোতলজাত করার গোপন কারখানার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। আজ বুধবার (২৮ মে) খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তি ‘আরটি মিনারেল ওয়াটার ট্রেডিং’ নামের একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিক। তিনি এই লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে ভুয়া ইনভয়েস তৈরি করে লোকজনকে প্রতারিত করছিলেন।প্রতিবেদনে বলা হয়, শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির নিয়ন্ত্রণ ও পরিদর্শন বিভাগ এবং স্বাস্থ্য সুরক্ষা বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। কর্তৃপক্ষ দেখতে পায়, একটি বাড়ি থেকে গাড়িতে করে বোতলজাত পানি সরবরাহ করা হচ্ছে। তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।তল্লাশির সময় ‘জমজম’ লেবেল লাগানো অসংখ্য কার্টন ও প্লাস্টিক বোতল জব্দ করা হয়, যেগুলো অস্বাস্থ্যকর পরিবেশে ভরা হচ্ছিল। এই পানি ‘জমজমের’ বলে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে।শারজাহ অর্থনৈতিক উন্নয়ন বিভাগ ইতোমধ্যে ওই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অভিযুক্তকে পুলিশের মাধ্যমে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া বাড়িটি সিলগালা করে জব্দকৃত অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির মহাপরিচালক ওবায়েদ আল তেনেইজি বলেন, ‘কমিউনিটির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এমন প্রতারণার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে ওবায়েদ বলেন, কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খাদ্যপণ্য বা পানীয় কেনার আগে তার উৎস যাচাই না করে কিছু না কেনেন। যেকোনো অভিযোগ বা পর্যবেক্ষণ জানাতে নাগরিকদের ৯৯৩ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে কমপক্ষে ৩০ জন দস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান Read more

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা

টানা চার দফা দামের পতনের পর আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ Read more

গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের বিএম শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাকে গলাচিপা সদর Read more

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বিডার আশিক
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বিডার আশিক

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই ৫৪ জনের মধ্যে Read more

চট্টগ্রামে বনবিভাগের নাকের ডগায় আগরবাগান উজাড়
চট্টগ্রামে বনবিভাগের নাকের ডগায় আগরবাগান উজাড়

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের বড় দুয়ারা বিট কাম চেক স্টেশনের সংরক্ষিত বনাঞ্চলে সরকারিভাবে সৃজিত আগরবাগান এখন অস্তিত্বহীন। বহু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন