বুদ্ধিমান প্রাণী হিসেবে আমাদের টিকে থাকার জন্য উচিত হবে পৃথিবীর সকল প্রাণ-প্রকৃতি সংরক্ষণ করা। কোন সৃষ্টি যেন হারিয়ে না যায়। আমাদের নিজেদের প্রয়োজনে উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ জরুরি। সৃষ্টির শুরু থেকেই মানুষ ছিলো প্রকৃতিনির্ভর জীব। মহাপ্রাণ সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও প্রয়াসের কোন বিকল্প নেই বুধবার (২৮ মে) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূলের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে বক্তারা একথা বলেন। জলবায়ু ও পরিবেশবাদী জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ পরিবেশ সমাবেশের আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল’র সভাপতিত্ব পরিবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। সংবর্ধিত সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সদস্য খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম, বৃক্ষপ্রেমিক সবুজ অভিভাবক সুভাষ চন্দ্র বিশ্বাস ও কবি আফরোজা হীরা।এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণীশান্তা কৃষিজমি রক্ষা আন্দোলনের নেতা বিশ্বজিৎ মন্ডল, ইস্রাফিল বয়াতি, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, হাছিব সরদার, মেহেদী হাসান প্রমূখ।প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, বর্তমান সরকার পরিবেশ-প্রকৃতি সংরক্ষণকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে। মোংলা সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকার মধ্যে অবস্থিত হওয়ায় এখানে আইন ও নীতিমালা পরিপন্থী কোন কর্মকান্ড মেনে নেয়া হবেনা।বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে মোংলায় এবছর সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে।সবুজ সাথী সম্মাননা প্রাপ্ত সম্মানিত অতিথি প্রফেসর কে এম রব্বানী বলেন, বৃক্ষপ্রেম আমাদের সামাজিক শিক্ষা। আমরা মা-বাবা, দদা-দাদীদের কাছ থেকে সহজাতভাবেই এই প্রেম শিখে বড় হয়েছি। উদ্ভিদ রোপনের ক্ষেত্রে আমাদের উচিত পশু-পাখিদের খাবার এবং বাসস্থানের সংস্থান হয় সেদিকে লক্ষ্য রাখা। সভাপতির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদে’র সমন্বয়কারী শরীফ জামিল বলেন, পরিবেশ বিপর্যয় মারাত্মক আকার ধারন করলেও বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছেন পরিবেশ সংরক্ষণে অবদান রাখা অনেক মহান ব্যক্তিত্ব। সমাজের সামনে এইসব ভালো উদাহরণসমুহ তুলে ধরতে পারলে পরিবেশ রক্ষায় মানুষ এগিয়ে আসতে উৎসাহিত হবে। মহাপ্রাণ সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও প্রয়াসের কোন বিকল্প নেই। তিনি সুন্দরব বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে দেয়ার জোর দাবি জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় একটি Read more

ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে
ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে

অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। যাঁরা নিয়মিত মাছ-মাংস খেয়ে থাকেন, তাঁদের ইউরিক অ্যাসিড বাড়ার Read more

সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন Read more

গজারিয়ায় ১৫ মামলার আসামি কসাই লিটন গ্রেপ্তার
গজারিয়ায় ১৫ মামলার আসামি কসাই লিটন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবা বদি নামে পরিচিত ১৫ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লিটন Read more

পাবনা পাসপোর্ট অফিসে ‘টাকা লেনদেনের’ প্রমাণ পেল দুদক
পাবনা পাসপোর্ট অফিসে ‘টাকা লেনদেনের’ প্রমাণ পেল দুদক

ভোগান্তির শেষ নেই পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। দালাল ও অফিসের কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে গ্রাহক হয়রানি ও জিম্মি করে গ্রাহকদের থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন