নীলফামারীর জলঢাকায় ১১২টি মোবাইল সিমসহ মিঠু চন্দ্র রায় (২৮) নামের এক অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ মে) ভোরে অভিযান চালিয়ে জলঢাকা উপজেলার কৈমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত মিঠু রায় ওই উপজেলার দক্ষিণ চেরেঙ্গা গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিঠুর কাছ থেকে অভিযানকালে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১২টি সিম কার্ড, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন ফোন, একটি পেনড্রাইভ, একটি হেডফোন এবং অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর জব্দ করা হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ‘মিঠু দীর্ঘদিন ধরে বিভিন্ন সিম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তিনি সাধারণ মানুষকে নানা প্রলোভনে ফেলে অনলাইন জুয়া খেলার ফাঁদে ফেলতেন এবং বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে অর্থ হাতিয়ে নিতেন।’এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস
ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস

রাজধানী ঢাকায় গণপরিবহন খাতে যুক্ত হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহন প্রকল্পের Read more

বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন Read more

গাজীপুরে পাঁচটি আসনেই জামাতের প্রার্থীর নাম ঘোষণা
গাজীপুরে পাঁচটি আসনেই জামাতের প্রার্থীর নাম ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৫টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র-শিবিরের Read more

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে Read more

মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

অন্যদের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়েছেন শেখ হাসিনা!
অন্যদের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়েছেন শেখ হাসিনা!

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণবিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন