মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি সেজুতি’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এ ঘটনায় আরো যারা জড়িত, তাদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে।মোংলা এলাকায় একাধিক অভিযান চালিয়ে মঙ্গলবার (২৭ মে) এসব মালামাল উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সাংবাদিকদের জানান।মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান ও উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বুধবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সংবাদ সম্মেলনে বলেন, গত সোমবার (২৬ মে) রাত আনুমানিক সাড়ে ৩টায় মোংলা পোর্ট সংলগ্ন বেইস ক্রিক এলাকায় নোঙররত এমভি সেজুতি নামক বাংলাদেশি একটি জাহাজে প্রায় ১২ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্রসহ প্রবেশ করে। তারা জাহাজের ক্রুদের জিম্মি করে এবং কিছু মেশিনারিজ মালামাল লুট করে পালিয়ে যায়। বাংলাদেশ কোস্টগার্ড এ ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে একটি অনুসন্ধানী দল পাঠায় এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর কোস্টগার্ড জাহাজের নাবিকদের সাথে আলাপ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার (২৭ মে) ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরণের স্পেয়ার পার্টস, বিভিন্ন সাইজের বিয়ারিং, ব্যাটারি এবং ব্যাটারি চার্জার ও অন্যান্য জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও, জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা। যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিক বৃন্দ ও স্থানীয় দুষ্কৃতকারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে জানা যায়। জাহাজের অধিকাংশ নাবিক গত ৬/৭ মাস ধরে সঠিকভাবে বেতন পায় না। এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। একারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে ইতিপূর্বেও জাহাজ হতে বিভিন্ন গ্রুপ/ ডাকাতের কাছে মেশিনারিজ পার্টস বিক্রি করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়, তারা জাহাজের চীফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়ে লুটকৃত মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগির পরিকল্পনা করে। দুর্ভাগ্যজনক হলেও এতো বড় ঘটনা সম্পর্কে সহায়তা চেয়ে জাহাজের মালিক পক্ষ ক্যাপ্টেন সাহিকুল সাহেবকে ঘটনাস্থলে আসার অনুরোধ করা হলে তিনি অপারগতা প্রকাশ করেন। বর্তমানে উদ্ধারকৃত মালামাল জাহাজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে জাহাজের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি যথাযথ তদন্ত করার দাবি রাখে। জাহাজের মালিক কর্তৃক নাবিকদের বেতন ভাতা না দেওয়া এবং গত ৬ মাস যাবৎ জাহাজটিকে এভাবে ফেলে রাখার বিষয়টিও আরো তদন্ত করার অবকাশ রয়েছে। সাজানো এই ডাকাতির ঘটনাটিকে ভিন্ন খাতে পরিচালনা করার উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করার বিষয়টিও তদন্ত করা প্রয়োজন বলে প্রতীয়মান।বাংলাদেশ কোস্ট গার্ড দেশের জলসীমায় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এরূপ কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশ কোস্ট গার্ড তা কঠোরভাবে দমন করবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির আব্দুস সালাম (৪৮) দৌলতপুর থানার Read more

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে Read more

লালমনিরহাটে ২ ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি
লালমনিরহাটে ২ ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। Read more

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…
২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…

ফুচটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে কি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে? সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে এই প্রশ্নের গুরুত্ব। ২০২২ বিশ্বকাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন