রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে এই কার্যক্রম বেগবান করতে রাজনৈতিক দলগুলো থেকেও হয়রানিমূলক মামলার তালিকা প্রদানের সুযোগ রয়েছে।বুধবার (২৮ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ে সরকারের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই অভিযোগ বস্তুনিষ্ঠ নয়। এ ধরনের মামলা প্রত্যাহারের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি হওয়ার পর থেকে নিয়মিত সদস্যরা সভায় মিলিত হচ্ছেন।এসব সভায় মামলা প্রত্যাহার সংক্রান্ত জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় হতে প্রেরিত তালিকা ও কাগজপত্র পর্যালোচনা করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে। কমিটি এ পর্যন্ত ১৬ টি সভায় ১১ হাজার ৪৪৮টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।মামলা প্রত্যাহারের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে রাজনৈতিক দলগুলো থেকেও হয়রানিমূলক মামলার তালিকা প্রদানের সুযোগ রয়েছে।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৫ সালের ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চলতি বছরের ২৭ এপ্রিল তারিখে ১ হাজার ২০০টি মামলার তালিকা প্রদান করে। এসব মামলার মধ্যে প্রায় অর্ধেক ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির স্বীয় উদ্যোগে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দল দুটি তালিকার সঙ্গে মামলা সংশ্লিষ্ট কাগজপত্রাদি (এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট) প্রেরণ না করায় অন্যান্য মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে।অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ গত ২০ মে ৪৪টি মামলা প্রত্যাহারের তালিকা প্রদান করেছে। এসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  দ্রুত প্রত্যাহারের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রেরিত সকল মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে অবিলম্বে দাখিলের অনুরোধ করা হচ্ছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ Read more

সৌদির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল
সৌদির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

কাতারের সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। চাঞ্চল্যকর এই হামলায় সৌদি আরবের ওপর দিয়ে দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল।মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে Read more

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!
ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ পড়েন নববধূ লাভনী আক্তার (২০)।ফুলশয্যা রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোন ভাবেই মেনে নিতে Read more

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন
ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

ইরানে চলমান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার (০১ এপ্রিল) Read more

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী

বরিশালে সেতু উদ্ধোধনে সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন- ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের Read more

নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন