১৩ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন। সোমবার রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে এক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে।মঙ্গলবার (২৭ মে) কেলানতান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেছেন, আটকদের মধ্যে ১৩ বাংলাদেশি ছাড়াও একজন থাই পুরুষ ও একজন নারী রয়েছেন।ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ (১) (সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯ (বি) এর অধীনে আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।মোহাম্মদ ইউসুফ জনসাধারণকে এগিয়ে এসে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘অবৈধ অভিবাসীদের সুরক্ষার জন্য যে কোনো পক্ষই উদ্যোগী এবং সহায়তাকারী, তাদের বিরুদ্ধে কঠোর এবং আপসহীন ব্যবস্থা নেবে ইমিগ্রেশন।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেন নিতে এখন থেকে ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড লাগবে। নির্ধারিত সময়, কাগজপত্র ও নতুন নিয়ম না মানলে মিলবে Read more

শাহজালাল বিমানবন্দরে শৌচাগারের বেহাল দশা, যাত্রীদের চরম দুর্ভোগ
শাহজালাল বিমানবন্দরে শৌচাগারের বেহাল দশা, যাত্রীদের চরম দুর্ভোগ

প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের বাইরে রয়েছে একটি মাত্র শৌচাগার। যেখানে প্রবাসী কিংবা বিদেশগামীদের প্রবেশ Read more

বাঁচার তীব্র আকুতি শিশু হাসিবুল্লাহর, এখনও প্রয়োজন ২ লক্ষ ৫০ হাজার টাকার
বাঁচার তীব্র আকুতি শিশু হাসিবুল্লাহর, এখনও প্রয়োজন ২ লক্ষ ৫০ হাজার টাকার

বুকভরা আশা নিয়ে একমাত্র ছেলে হাসিবুল্লাহকে বাঁচানোর আশায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান মা হাসনা বেগম। কিন্তু সেখানে গিয়ে Read more

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সোমবার (১৮ আগস্ট) সকালে আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ Read more

মোংলায় জীবন সংগ্রামে হার না মানা ময়না বেগম
মোংলায় জীবন সংগ্রামে হার না মানা ময়না বেগম

জীবন মানেই যুদ্ধ। মানুষের চলার পথ পুষ্প সজ্জিত নয়। প্রতিটি মানুষকে জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এমনি এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন