মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র (আই কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে ‘আই ক্যাড’। মঙ্গলবার (২৭ মে) দেশটির অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে ‘আই কার্ড’ সম্পর্কিত এই তথ্য জানানো হয়।অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ এবং মালয়েশিয়ার কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন—সব তথ্য সংগৃহীত থাকবে। এই কার্ডটিতে যে বার কোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব তথ্য। বলা হচ্ছে, কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এ ছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে।প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্ম পরিদর্শক পাস ‘আই ক্যাড’ বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে। এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র ‘আই ক্যাড’ নিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক Read more

ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সমঝোতার’ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স
ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সমঝোতার’ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইন্স প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানোর মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেয়া হয়েছে। তিনি Read more

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। সূর্যের দেখা মেলেনি এই সকালেও।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিমস্ন Read more

ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ
ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ বিজিবির অভিযানে ১৪ হাজার ৬শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ১৪ বিজিবি। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত Read more

বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন শেষ
বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন শেষ

পাকিস্তানকে হারাও আর ফাইনালে খেল– এমন সমীকরণ আজ দুটো খেলায় ছিল বাংলাদেশের সামনে। ফুটবলে অ-১৭ সাফে আর ক্রিকেটে এশিয়া কাপে। Read more

সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প
সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প

বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন