‘কৃষি প্রযুক্তির উন্নয়ন একা যথেষ্ট নয়, সেটি মাঠ পর্যায়ে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ’—এই মন্তব্যের মধ্য দিয়েই কৃষি প্রযুক্তি বিস্তারে গণমাধ্যম ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন বক্তারা।মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সেমিনার, যেখানে কৃষির ভবিষ্যৎ উন্নয়নে প্রযুক্তির পাশাপাশি গণমাধ্যমের যৌথ ভূমিকার ওপর জোর দেওয়া হয়।সেমিনারের শিরোনাম ছিল ‘কৃষিই সমৃদ্ধি: কৃষি প্রযুক্তি বিস্তারে গণমাধ্যমের ভূমিকা’। রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান এবং সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রোকনুজ্জামান। তিনি বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষি প্রযুক্তির সুফল দ্রুত ও সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।’ড. রোকনুজ্জামান আরও বলেন, ‘আমরা যদি ChatGPT বা অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সহজ ও গ্রহণযোগ্য ভাষায় কৃষি বিষয়ক কনটেন্ট তৈরি করি, তবে কৃষকদের জন্য তা হবে সময় ও খরচ সাশ্রয়ী এবং কার্যকর।’সেমিনারে আলোচকরা কৃষির টেকসই উন্নয়নে ১৪টি সুপারিশ উপস্থাপন করেন। তারা বলেন, প্রযুক্তি যদি তথ্য হয়, তাহলে গণমাধ্যম তার বাহক। কৃষি তথ্যের যথাযথ যাচাই, উপস্থাপন ও বিতরণে গণমাধ্যমের ভূমিকাকে আধুনিক ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তারা।উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে: – তথ্য যাচাই দল গঠন: কৃষিভিত্তিক যেকোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাইয়ের জন্য নির্ভরযোগ্য বিশেষজ্ঞ দল গঠন। – ডিজিটাল কৃষক গ্রুপ: ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ভিত্তিক কৃষক কমিউনিটি, যেখানে অভিজ্ঞতা, সমস্যা ও সমাধান ভাগাভাগি করা যাবে। – IVR সেবা চালু: মোবাইল কলে কৃষকদের জন্য কৃষি পরামর্শ ও সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া। – সমবায় কৃষি মডেল: ছোট কৃষকদের একত্রিত করে সমবায় ভিত্তিক উৎপাদন ও বিপণন কাঠামো গঠন। – ডিজিটাল উৎসে তথ্য প্রচার: সরকারি ওয়েবসাইট, ইউটিউব ও মোবাইল অ্যাপ থেকে কৃষি তথ্য সংগ্রহ করে গণমাধ্যমে প্রচার করা। – প্রযুক্তিনির্ভর মাঠ প্রদর্শনী: আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তির ব্যবহার মাঠপর্যায়ে প্রদর্শন। – সরকারি ইউটিউব চ্যানেল হালনাগাদ: নিয়মিত ও নির্ভুল ভিডিও কনটেন্ট আপলোড। – কল সেন্টার শক্তিশালীকরণ: কৃষকদের তাৎক্ষণিক তথ্য সহায়তা দিতে বিশেষায়িত হেল্পলাইন চালু। – সরকারি ফেসবুক পেজে কৃষি তথ্য: মৌসুমি সতর্কতা, রোগবালাই ও প্রকল্প তথ্য নিয়মিত প্রকাশ। – ‘কৃষক টিভি’ চালু: কৃষিবিষয়ক নির্দিষ্ট একটি টিভি চ্যানেল চালু করে প্রতিদিন কৃষকদের উপযোগী অনুষ্ঠান প্রচার। – সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত: কৃষক, প্রশিক্ষক, প্রকৌশলী, সরকারি ও বেসরকারি সংস্থা এবং গবেষকদের সম্মিলিত ভূমিকা নিশ্চিত করা। – ডিজিটাল কৃষক মাঠ স্কুল / ক্লাব: প্রত্যন্ত গ্রামে প্রযুক্তিনির্ভর কৃষি শেখার কেন্দ্র স্থাপন। – এলাকাভিত্তিক কৃষি এফএম রেডিও: স্থানীয় কৃষকদের জন্য নির্দিষ্ট সময়ভিত্তিক কৃষি সম্প্রচার। – ডিজিটাল কনটেন্ট টিম গঠন: তথ্যচিত্র, এনিমেশন ও ভিডিও তৈরিতে দক্ষ টিম প্রতিষ্ঠা।কৃষিকথায় গ্রাহক সংগ্রহে অবদান রাখায় তিনজন উপজেলা কৃষি কর্মকর্তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন— নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।সেমিনারে আরও উপস্থিত ছিলেন পাবনার ঈশ্বরদী এটিআই-এর মূখ্য প্রশিক্ষক মো. আব্দুল্লাহ হিল কাফি, রাজশাহীর বিনোদপুর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম এবং রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক ও কৃষি কর্মকর্তারা।সেমিনারের সমাপ্তি বক্তব্যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান বলেন, ‘আমরা চাই কৃষি হোক আধুনিক, লাভজনক এবং সম্মানজনক পেশা। সে লক্ষ্য অর্জনে গণমাধ্যম ও প্রযুক্তির সক্রিয় অংশগ্রহণ ছাড়া বিকল্প নেই।’তিনি আরও বলেন, ‘আমরা যদি প্রযুক্তি ও মিডিয়াকে একসূত্রে বেঁধে কৃষকের কাছে পৌঁছাতে পারি, তবে শুধু উৎপাদন বাড়বে না, কৃষকের জীবনমানও উন্নত হবে।’এই সেমিনার রাজশাহী অঞ্চলে কৃষি উন্নয়নের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি Read more

উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে মন্তব্য করে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. Read more

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত গাড়ি থেকে যাত্রীকে ধাক্কা; চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত গাড়ি থেকে যাত্রীকে ধাক্কা; চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বাস যাত্রীকে অতিরিক্ত ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দেওয়ার Read more

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা।শুক্রবার (১৬ Read more

বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত
বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন Read more

দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন
দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন