ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারপল্লীতে চলছে ধারালো দা, ছুরি, চাপাতি তৈরি ও শান দেওয়ার কাজ।মঙ্গলবার (২৭ মে) দুপুরে আমতলী উপজেলার বিভিন্ন বাজার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, চারদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দ। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন দগদগে লাল লোহার খণ্ড, আবার কেউ শান দিচ্ছেন ছুরি কিংবা বঁটি-চাপাতি, কেউবা আবার কয়লার আগুনে দিচ্ছেন বাতাস। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছেন কামারপট্টিতে। কেউ পুরনো দা-ছুরি শান দিচ্ছেন, কেউ আবার নতুন কিনছেন। কামারদের মুখে হাসি, কারণ বছরের সবচেয়ে বেশি আয় হয় এই সময়টাতেই।স্থানীয় কামার মানিক কর্মকার বলেন, ‘ঈদের ১০-১১ দিন আগে থেকেই কাজের চাপ বেড়ে যায়। এখন দিনে প্রায় ২০-২৫টা দা বা ছুরি শান দিতে হয়।’ দামের বিষয়ে কামাররা জানান, এ বছর দা-ছুরির দাম কিছুটা বেড়েছে। সাধারণ দা বিক্রি হচ্ছে ২৫০–৩০০ টাকা, ছুরি ১০০–১৫০ টাকায়, চাপাতি ৪০০–৫০০ টাকা পর্যন্ত। ঈদের আর কয়েক দিন বাকি। এর আগ পর্যন্ত বিরামহীনভাবে চলবে কামারদের কোরবানির প্রস্তুতির এই শ্রমজীবন।একই কথা জানান কামার তপন কর্মকার। তিনি বলেন, ‘গরম, ধোঁয়া, ঘাম—সবকিছু সয়ে কাজ করছি। কারণ ঈদের মৌসুমই আমাদের মূল উপার্জনের সময়।’স্থানীয় বাসিন্দা মোঃ ইমরান হোসাইন বলেন, ‘এই সময় কামারপট্টির উপরই নির্ভর করতে হয়। ভালো ধার দিলে কোরবানির কাজও সহজ হয়।’কামাররা জানিয়েছেন, এবার দা, ছুরি ও চাপাতির দাম কিছুটা বেড়েছে লোহা ও কয়লার মূল্য বৃদ্ধির কারণে। তবু ঈদের আনন্দ ভাগ করে নিতে কাজ করে যাচ্ছেন তাঁরা।আমতলী উপজেলার চুনাখালী বাজারের আরেক ক্রেতা লাল গাজী বলেন, ‘ঈদে নামাজ শেষে আমরা নিজেরাই পশু জবাই করি। তাই লৌহজাত সামগ্রী কিনতে এসেছি। এসে শুনতেছি গত বছরের চেয়ে এবার দাম অনেক বেশি চাচ্ছেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প
নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের বিশ্বস্ত সার্জিও গোরকে দেশটির রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা
কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা

চুয়াডাঙ্গার জীবননগরে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। পশু কোরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি ও ছুরি তৈরিতে ব্যস্ত Read more

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। অপরদিকে, লা লিগায় ওভিয়েদোর মুখোমুখি Read more

সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

জেলার শহর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে অসহায় দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।রবিবার (১১মে) Read more

পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫
পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫

রাজবাড়ীর পাংশায় এক শিশু পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে পাঁচজনের অধিক Read more

‘রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে’
‘রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যূনতম মজুরিতে বৈষম্যের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইএমএফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন