ইসরায়েলের সামরিক অভিযান ও অবরোধের ফলে গাজা উপত্যকার ৯৫%-এর বেশি কৃষিজমি এখন চাষের অযোগ্য হয়ে পড়েছে—জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে ভয়াবহ তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতি ইতিমধ্যেই দুর্ভিক্ষপীড়িত গাজাবাসীদের জন্য খাদ্য নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।গাজার স্বাধীন খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ২২ লাখ গাজাবাসী এখন তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায় সংস্থাটি।জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আল-হাবাশের মন্তব্য, গাজার মাটি এখন যুদ্ধের অস্ত্র ও বোমায় দূষিত। শুধু বর্তমান নয়, আগামী প্রজন্মের খাদ্য নিরাপত্তাও এখানে ধ্বংস হয়ে গেছে।’দেশটির কৃষিজমি কৃষি পুনরুদ্ধারে প্রয়োজন হবে অন্তত ১০-১৫ বছর, যদি এখনই যুদ্ধ বন্ধ হয়। তবে চলমান সংঘাত ও অবরোধের মধ্যে গাজাবাসীদের জন্য এটি অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির
রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার Read more

এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট
এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) তেল ও শিল্প উপকরণ আমদানির নামে প্রায় ২ কোটি ৫৫ Read more

জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য (ইউকে) দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং Read more

মা ও স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ঘটনার বিস্তারিত জানালেন রিপন মিয়া
মা ও স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ঘটনার বিস্তারিত জানালেন রিপন মিয়া

নেট দুনিয়ায় টানা তিন দিন ধরে বেশ আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে তার Read more

পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ
পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ

অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই Read more

বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন