আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে, এরইমধ্যে যুক্তরাজ্যে সম্পদ জব্দ করা হয়েছে।তিনি বলেন, পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। ক্ষমতা বাড়ানো হবে টাস্কফোর্সের।বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এ পর্যন্ত কোনও ব্যবসায়িক অ্যাকাউন্ট বা হিসাব জব্দ হয়নি, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। জব্দ হয়েছে ব্যক্তিগত হিসাব।তিনি বলেন, কিছু ব্যাংক একীভূতকরণ করতে হবে, প্রথমে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে সরকারের আওতায় আনা হবে। এতে আমানতকারীদের আতঙ্কের কিছু নেই।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মতে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে। যা আগের বছরে হয়েছিল ১৪ হাজার ১০৬টি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে এবার বিদেশি শিক্ষার্থী ভর্তি Read more

সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল Read more

নাটোরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার বিজয়পুর সড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন