ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়েছে। লিভ টু আপিলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।সোমবার (২৬ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট বিভাগে এই আবেদন করা হয় বলে জানান রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুসা। তিনি জানান, ‘হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করেছেন এই বলে যে—রিট আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর লোকাস স্ট্যান্ডাই (এখতিয়ার) নাই। লিভ টু আপিলে আমরা বলেছি, কোনো আদালতের রায় বা আদেশ যদি প্রতারণামূলক বা বিতর্কিত হয় অথবা কোনো আদালত যদি এখতিয়ারের বাইরে গিয়ে রায় বা আদেশ দিয়ে থাকেন, তবে সচেতন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে সেই রায়-আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ আছে। হাইকোর্ট তা বিবেচনা না করে রিট আবেদনটি খারিজ করেছেন।’ মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটির শুনানি হবে বলে জানান আইনজীবী মুসা।ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে গত ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি ইশরাককে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।গত ২২ মে রিটটি সরাসরি খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। Read more

নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন
খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোট্রেন চলানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট Read more

আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, Read more

অবৈধদের সাধারণ ক্ষমা মালয়েশিয়ার, ফিরতে পারবেন দেশে
অবৈধদের সাধারণ ক্ষমা মালয়েশিয়ার, ফিরতে পারবেন দেশে

নিয়মিত অভিযান চালালেও অবৈধ অভিবাসীদের বিরাট অংশ রয়ে গেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন