ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতী আসামিদের জন্য স্থাপিত বুক কর্নারে ৫ হাজার টাকার বই প্রদান করা হয়েছে। সোমবার (২৬ মে) নান্দাইল বই পড়া আন্দোলন ও হক ফাতেমা পাঠাগারের পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বই প্রদান করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের হাতে বই প্রদান করেন নান্দাইল প্রেসক্লাব ও হক ফাতেমা পাঠাগারের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক রফিক মোড়ল, ফরিদ মিয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। উল্লেখ্য, সম্প্রতি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার নান্দাইল মডেল থানায় আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নার উদ্বোধন করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন
শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই Read more

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। রোয়া ফ্যাশন নামক একটি পোশাক কারখানার Read more

ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু
ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন