ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে নতুন চালু হওয়া ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নবনির্মিত এই স্টেশনটি মাত্র কিছুদিন আগেই চালু হয়েছিল। এছাড়া শহরে গতকাল রাত থেকে টানা ভারী বৃষ্টি হয়, যা সকাল পর্যন্ত চলে। ফলে একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তীব্র যানজট দেখা দেয়।সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতের আধুনিক যোগাযোগ ব্যবস্থা হিসেবে যাত্রা শুরু করলেও বৃষ্টিতে মুম্বাইয়ের ওয়ারলি মেট্রো স্টেশনের বেহাল চিত্র সামনে এসেছে। মাটির নিচে থাকা স্টেশনটির গেট এবং প্ল্যাটফর্ম পর্যন্ত পানি উঠে গেছে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, যাত্রীরা হাঁটু পানি পেরিয়ে মেট্রোতে উঠছেন। অনেকেই জুতা খুলে, প্যান্ট গুটিয়ে প্ল্যাটফর্মে চলাফেরা করছেন।আরেকটি ভিডিওতে দেখা যায়, স্টেশনের ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ছে—যা ছাদের লিকেজ বা ফুটো ও পানি নিরসনের দুর্বল ব্যবস্থার ইঙ্গিত দেয়।এনডিটিভি জানায়, মুম্বাই মেট্রো লাইন ৩ নামের এই লাইনটি চলতি মাসের ১০ মে চালু হয়েছিল। এটি বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে শুরু হয়ে ওয়ারলি পর্যন্ত বিস্তৃত। সদ্য চালু হওয়া স্টেশনে এভাবে পানি ঢুকে পড়া নিয়ে শহরের নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবকাঠামোগত গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন।একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, “আমরাই বোকা। ওরা সত্যিই সিরিয়াস ছিল, যখন নাম দিয়েছিল ‘অ্যাকোয়া লাইন’।”এদিকে দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত এলাকা কেম্পস কর্নার–এ একটি সড়কের অংশ ধসে পড়েছে। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কেম্পস কর্নার থেকে মুকেশ চৌকের দিকে আসা যানবাহনগুলোকে ঘুরিয়ে দিয়ে কেম্পস কর্নার ফ্লাইওভারের দিকে ফেরত পাঠানো হচ্ছে।মূলত কেম্পস কর্নার এলাকাটি ব্রিচ ক্যান্ডি, ওয়ার্ডেন রোড, পেডার রোড এবং নেপিয়ান সি রোডের সংযোগস্থলে অবস্থিত এবং মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজাত অঞ্চল বলে পরিচিত। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা
সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা

জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এলাকার হাইওয়ে Read more

বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিল সরকার
বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিল সরকার

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের Read more

গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ
গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে নাওজের এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ Read more

ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু সৌদি আরবের
ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু সৌদি আরবের

বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু Read more

নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল
নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল

যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয় পেয়েছেন। মঙ্গলবার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে ভোটে হারিয়ে Read more

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন