পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুনকে ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রায় ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।সোমবার (২৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার
নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার

নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে Read more

রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, আগামীকাল সোমবার ১৪ এপ্রিল বাঙালির প্রাণের Read more

সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়
সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়

প্রকৃতি অপরূপ রূপে সেজেছে দিনাজপুরের বিরামপুর শাপলার বিল। যতদূর চোখ যায়—রক্তিম আভার হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু
ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা Read more

রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়
রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়

মিরপুরে ২০৭ রানের পুঁজি খুব একটা নিরাপদ বলা চলে না। ওয়ানডেতে এমন লক্ষ্য তাড়া করে জেতা আজকাল অনেক দলের কাছেই Read more

ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে
ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে

বহু মানুষ জানেন না যে তারা যে সম্পর্ক করছে তা ঠিক নাকি ভুল। প্রতিটি সম্পর্কের কিছু ভাল ও খারাপ দিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন