আইপিএলের মেগা নিলামে দল পাননি মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান-ভারত সংঘাতে আইপিএল পিছিয়ে যাওয়ায় নিছকই অঘটনবশত টুর্নামেন্টের মাঝপথে দল পান বাঁহাতি এই পেসার। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে ২১.৭৫ গড় ও ৭.৯১  ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিং করেও দিল্লিকে প্লে-অফে তুলতে পারেননি কাটার মাস্টার।  এদিকে আইপিএল অভিযান শেষে পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফেরার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা এই পেসার। মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।’মূলত দিল্লি ক্যাপিটালসের গত কালকের ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলের চোটে পড়েন তিনি। তবে সেই সময়ে চোট গুরুতর মনে হয়নি। চোট পাওয়ার পরও নিজের কোটার বাকি দুই ওভার বোলিং সম্পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু পরে এক্স-রে স্ক্যান রিপোর্টে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে।  ফিজিও দেলোয়ার হোসেন আরও বলেন, ‘আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’-যোগ করেন তিনি।এদিকে পাকিস্তান সফরের জন্য মুস্তাফিজের বিকল্প হিসেবে আরেক পেসার খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। ডানহাতি এই পেসার সবশেষ বাংলাদেশ এ দলের হয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তিনি খুব দ্রতই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯ আগস্ট: নামাজের সময়সূচি
১৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির Read more

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের Read more

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ Read more

গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন