গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ার রফিক মিয়ার ভাড়া বাড়িতে রবিবার (২৫ মে) এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। দুই গৃহবধূর ঘনিষ্ঠ সম্পর্ক এবং মারুফাকে না পেলে বিষ খাবো এমন হুমকি ঘিরে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা।জানা গেছে, মারুফা (২৫) ও স্বপ্না (৩৫) নামের দুই গৃহবধূ বর্তমানে একসঙ্গে বসবাস করছেন। তাদের এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মারুফার স্বামী শাহজাহান (৩০) এবং স্বপ্নার স্বামী আব্দুল মতিন বিব্রতকর অবস্থায় পড়েছেন।মারুফার একটি ছেলে সন্তান রয়েছে, যাকে নিয়ে তিনি স্বপ্নার সঙ্গে এক বাসায় উঠেছেন। স্বপ্নার আগেই তিনটি সন্তান মারা গেছে। দুই গৃহবধূর এমন সম্পর্ক স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি করেছে।বাসার মালিক রফিক জানান, গতকাল রাতে (২৪ মে) মারুফা ও স্বপ্না আমার বাসায় ভাড়া নিতে আসে। জিজ্ঞাসা করলে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়। এতে সন্দেহ হলে আমি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীকে জানাই।তিনি আরও বলেন, স্বপ্না মারুফাকে ছাড়া থাকতে পারবে না, আবার মারুফাও স্বপ্নাকে ছাড়া থাকতে চায় না। এমনকি তারা বিষপানে আত্মহত্যার হুমকিও দিয়েছে।জানা যায়, মারুফার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার লাউটিয়া চরের ভিটা গ্রামে। তার পিতা কাজিম উদ্দিন। অপরদিকে স্বপ্নার স্বামী মতিন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামাগাঁও এলাকার বাসিন্দা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৮
নেত্রকোনায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৮

নেত্রকোনা বারহাট্টা সড়কে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল (৪০) নামের একজন সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আট জন Read more

নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ
নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ

নোয়াখালী জেলা বিএনপির সদস্য  অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ একজন সুদক্ষ সাংগঠনিক, মেধাবী রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত আইনজীবী ও সুবক্তা হিসেবে বিশেষ সুপরিচিত। Read more

হংকংকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ!
হংকংকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ!

ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারেও যোজন যোজন দূর এগিয়ে আছে  হংকং। তবে বাংলাদেশও কম Read more

পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন
পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন

বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে Read more

‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’
‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বিলীন হওয়া ৫২১ বর্গকিলোমিটার এলাকা ফের যুক্ত হচ্ছে সন্দ্বীপের মানচিত্রে; বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি Read more

ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন