ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলায় চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও ৬০ জন।রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো। বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন, এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচলনা করা সমন্বিত ও নিষ্ঠুর একটি হামলা। শত্রুরা আরও একবার জানান দিলো যে তাদের লক্ষ্য হলো কেবল হত্যা ও ভীতি সঞ্চার করা।পৃথক এক পোস্টে রাশিয়ার এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি লিখেন, “যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না, বরং পুতিনকে আরও উৎসাহিত করছে। শনিবার যে হামলা চালাল আগ্রাসনকারী রুশ বাহিনী— রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এ ধরনের হামলা যথেষ্ট।”জেলেনস্কির এই আহ্বানকে সমর্থন করে পৃথক এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের শীর্ষ কর্মকর্তা বা চিফ অব স্টাফ আন্দ্রিয়ে ইয়েরমাক, “মস্কো ততদিন লড়াই করবে, যতদিন তাদের অস্ত্র উৎপাদনের ক্ষমতা থাকবে। তাই রাশিয়াকে যদি চাপে রাখা না যায়, এই যুদ্ধ থামবে না।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে পথ হারাল বিয়ের নৌকা, নদীতেই রাত কাটল বর-কনের
জামালপুরে পথ হারাল বিয়ের নৌকা, নদীতেই রাত কাটল বর-কনের

ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে সারা রাত আটকা পড়ে ছিল নবদম্পতি বহনকারী একটি নৌকা। কুয়াশা কেটে গেলে, শনিবার (২৭ ডিসেম্বর) Read more

হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা
হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার খাবারের হোটেলগুলোতে Read more

গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক
গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক

চট্টগ্রামের মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে Read more

খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন