টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ওয়াশরুমে ধর্ষণের শিকার হয়েছে। পাশবিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পাঁচদিন পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমান মিজান (৪০) কে গ্রেফতার করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৩ মে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে স্কুল চলাকালীন সময়ে অর্পিতা হালদার (১১) নামের ওই ছাত্রী ওয়াশরুমে যায়। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা মিজানুর রহমান হঠাৎ দরজা বন্ধ করে মেয়েটির মুখ চেপে ধরে, চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।ভিকটিম অসুস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা ঘটনার বিস্তারিত জানতে পারেন। তবে এলাকার কতিপয় কিছু প্রভাবশালীর চাপের কারণে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়নি। অবশেষে ঘটনার কয়েকদিন পর গত (২৪ মে) তারিখে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় (রেজি নম্বর: ৫২৭/৫২৭)। চিকিৎসকরা ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রমাণস্বরূপ মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় ২৪ মে ভিকটিমের মা সবিতা হালদার (৩০) বাদী হয়ে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারা ও দণ্ডবিধি ৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয় (মামলা নং: ১৮, তারিখ: ২৪/০৫/২০২৫)।রবিবার (২৫ মে) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে নাগরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুদ নগর বাজার সংলগ্ন তার নিজ ভাড়া বাসা থেকে অভিযুক্ত মিজানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিজান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পুগলী ইউনিয়নের ভাগনুরা গ্রামের মৃত সোহরাব আলী ও মৃত রাহিমা বেগমের ছেলে।ভিকটিমের বাবা বলেন, আমার মেয়ের জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই। প্রথমে কিছু প্রভাবশালী লোক অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা তা গুরুত্বসহকারে গ্রহণ করি এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শনে যাই। প্রাথমিক তদন্ত ও ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করা হয়েছে। 

উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু
উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা Read more

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে এ দলে ফিরিয়েছেন Read more

গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ
গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন Read more

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর
এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি Read more

সৌদিতে ধ্বংস মার্কিন বিমানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
সৌদিতে ধ্বংস মার্কিন বিমানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

ইরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন