জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ সারা দেশে তাদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে। রবিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কার্যালয়ে বিপিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা পর এসব সিদ্ধান্ত হয়।জ্বালানি তেল বিক্রির কমিশন সাত ভাগ করাসহ সাত দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।দুপুর ২টা পর্যন্ত পেট্রলপাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর ধর্মঘট প্রত্যাহারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিপিসি। কমিশন বৃদ্ধিসহ পেট্রোল পাম্প মালিকদের ৭ দফার দাবির মধ্যে রয়েছে– সওজ অধিদফতরের ইজারা মাশুল আগের মতো বহাল করা; পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা; বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা; পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিইআরসি, কলকারখানা পরিদফতর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করা; বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ করা; ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু, সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা; বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

এবারের এশিয়া কাপ যেন শুরু থেকেই একতরফা ম্যাচে ভরপুর। টুর্নামেন্টের প্রথম পাঁচটি খেলাতেই দেখা গেছে একপাক্ষিক লড়াই, যার ধারাবাহিকতা দেখা Read more

ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’
‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’

জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বুধবার (০৬ আগস্ট) Read more

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ
বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (৭ জানুয়ারি) Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন