যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেলিম রেজা ওরফে ডাবলু (৪৫) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে। রবিবার (২৫ মে) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ডাবলু চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে চুড়ামনকাটির উত্তরপাড়ার (ব্র্যাক অফিস সংলগ্ন) জয়নাল হোসেনের বাড়ির সামনের মহাসড়কের পাশে ডাবলুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বেলা ৯টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের স্বজনরা জানান, ডাবলু একজন ইজিবাইক চালক। তিনি গভীর রাত পর্যন্ত ইজিবাইক চালাতেন। তাদের ধারণা, যাত্রীবেশী দুর্বৃত্তরা ডাবলুকে কুপিয়ে খুন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, নিহত ডাবলুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করেছে। ঘটনাস্থলের আশেপাশে কোথাও সিসিটিভি আছে কিনা খোঁজ করা হচ্ছে।  যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ডাবলুর লাশটি পড়ে ছিলো। কিন্তু তার ইজিবাইকটি পাওয়া যায়নি। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আধারে ছিনতাইকারীরা তাকে খুন করে ইজিবাইকটি নিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না Read more

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ

সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় Read more

নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা Read more

বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ
বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ডাক পেয়েছিলেনে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আর এই টুর্নামেন্টে পুরো Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন