বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ আলী।শনিবার (২৪ মে) দুপুরের দিকে তিনি বেনাপোল স্থলবন্দরে এসে পৌছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান এবং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন।বন্দরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তিনি বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে-ফিরে দেখেন এবং পণ্য খালাসে বন্দরে কর্মরত কর্মচারী এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধা সমূহ সম্পর্কে জানতে তাদের সাথে কথা বলেন। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরা হয়। সিনিয়র সচিব তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা.কাজী নাজিব হাসান, বেনাপোল স্থলবন্দর উপ পরিচালক মামুন কবির তরফদার, উপ পরিচালক রাশেদুল সজীব,সহকারী পরিচালক কাজী রতন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর সাধারণ সম্পাদক-মো. সহিদ আলী, সহ সভাপতি তবিবুর রহমানসহ স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০
জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০

মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে Read more

সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান
সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান

সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে Read more

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫
বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার (২৫ অক্টোবর) বিজিবি'র পক্ষ Read more

জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে: রিজভী
জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে: রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। এমনকি Read more

বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বিষধর সাপের কামড়ে মুনতাহা বিনতে হাবিব (৩৩) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উপকূলীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন