বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ বছর ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী নামক এলাকার আবদুস ছত্তার গাজীর ছেলে। শনিবার (২৪ মে) বেলা ১২ টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৩ মে) রাত ৯ টার দিকে তালতলী উপজেলার ফকিরহাট নামক এলাকা থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের থানাপাড়া নামক এলাকার বাসিন্দা সুবল চন্দ্র রায়ের ছেলে অনিক চন্দ্র রায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে দীর্ঘসময় পার হলেও সে আর বাড়িতে ফেরেনি। পরেরদিন সকালে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে কল করে অনিকের বাবা সুবল চন্দ্রের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে, ওই মোবাইল নম্বর ট্রাকিং করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে সালাউদ্দিন গাজীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞেসাবাদে জানা যায়, অপহরণের পর মুক্তিপণের দাবি করে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে অনিককে হত্যা করা হয়। পরে ঘটনার ১৭ দিন পর বরগুনা সাবরেজিষ্ট্রি অফিসের সেফটি ট্যাংকি থেকে নিখোঁজ অনিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি ৬ জনের মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং প্রধান আসামি সালাউদ্দিন গাজীকে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। এ ছাড়া অপর তিন আসামির জড়িত থাকার প্রমান না পাওয়ায় তাদেরকে অব্যহতি দেয়া হয়। তবে মামলার পরপরই মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যায়। পরে ভারত থেকে ফিরে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।  অপহরণের পর হত্যার শিকার অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, আমার ছেলেকে অপহরণের পর হত্যা করেছে আসামিরা। এ ছাড়াও আমার কাছে তিন লাখ টাকা মুক্তিপণও চায় তারা। তবে তাদের কথা অনুযায়ী মুক্তিপণ নিয়ে গেলেও তাদের দেখা পায়নি। এ ঘটনায় দীর্ঘবছর পালিয়ে থাকার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাউদ্দিনের মৃত্যুদন্ডের রায় দ্রুত কার্যকর চাই। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদন্ড সজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ নয় বছর ভারতে পালিয়ে ছিল। সালাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি ডিএসসিসির
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি ডিএসসিসির

রাজধানীতে কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। আর এ Read more

পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব
পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে Read more

বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক Read more

শ্রীপুরে লেগুনা দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, আহত ১২
শ্রীপুরে লেগুনা দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, আহত ১২

গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালকসহ অন্তত Read more

উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারে সিন্ডিকেটের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। অভিজাত এলাকা হিসেবে পরিচিত উত্তরা—এই অজুহাতে বাজারটিতে নিত্যপ্রয়োজনীয় Read more

রুটের সামনে এখন শুধুই শচীন
রুটের সামনে এখন শুধুই শচীন

ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ইতিহাসে নতুন করে নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন