চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) সকাল ১০ টার সময় জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালনগর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা মাদকদ্রব্যসহ তিন মাদক সেবনকারীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলো, জীবননগর পৌরসভার গোপালনগর গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে নাজমুল ইসলাম (৪০) একই গ্রামের বকুল মন্ডলের ছেলে সুমন মিয়া (৩৬) এবং নারায়ণপুর গ্রামের সরকার পাড়ার মৃত বাকের আলী মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।গ্রেফতারকৃতদেরকে শনিবার বেলা ১২ টার সময় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা তাদের দোষ স্বীকার করেন।ভ্রাম্যমান আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন হোসেন মাদক সেবনকারীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬/৫  ধারায় ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা করেন। এরপর গ্রেফতারকৃত তিনজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের
অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে।সোমবার Read more

শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা
শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) লেভেল ২ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে।গত ১০ Read more

টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪
টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা Read more

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) Read more

নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব
নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন ৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ Read more

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন