রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) সকাল ১০ টায় উপজেলার মডেল মসজিদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় উপ-প্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এ সময় উপস্থিত ছিলেন, তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, প্রশাসনিক কর্মকর্তা মনোজিৎ কুমার মজুমদার, সহকারী তথ্য অফিসার আব্দুল আলিম, তথ্য সহকারী রুহুল আমিন, কনক উজ জামান, ফটোগ্রাফার রফিদ আল তাহমিদ ও বাঘা প্রেস ক্লাবসহ উপজেলার অন্যান্য প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।সভায় বক্তব্য কালে বক্তারা গুজব প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে গুজববিরোধী নানা পদক্ষেপ নেবার পরামর্শ দেন ও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় উপ প্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে Read more

সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষজন এক লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ Read more

কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে রক্তাক্ত জুলাই স্মরণে পোস্টার প্রদর্শনী। Read more

কালিয়াকৈরে অটো রিকশার ভাড়া চার্ট উধাও, ভোগান্তিতে যাত্রীরা
কালিয়াকৈরে অটো রিকশার ভাড়া চার্ট উধাও, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা কর্তৃক নির্ধারিত অটো রিকশার ভাড়া চার্ট দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট স্থানে টাঙানো ছিল। এতে যাত্রী ও Read more

জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন