চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, চাঁদাবাজদের কোন ধর্ম নেই, কোন দল নেই। এই শহরে চাঁদাবাজরা থাকবে, না তারেক রহমানের আদর্শে বিশ্বাসী সৈনিকরা থাকবে।তিনি আরও বলেন, ব্যবসা এবং চাকরি—এই দুই পথেই আমাদের জীবিকা। কেউ যদি চাঁদা দাবি করে, তাহলে ভয় না পেয়ে সরাসরি থানায় অথবা আর্মি ক্যাম্পে অভিযোগ করুন। প্রয়োজনে আমাদেরও জানান।শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা যদি সত্যি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন  অভিযোগ দায়ের করবেন। কোন ভয় পাবেন না। আপনারা আপনাদের সংগঠন চেম্বার অব কমার্সের সদস্য হন। সেখানে নিজেদের সমস্যাগুলো জানান। তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো সহজে সমাধান হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা ও ব্যবসায়ী ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায়  সভায় ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি  রিপন আহমেদ,ব্যবসায়ী মোজাফফর ভূইয়া, ঔষুধ ব্যবসায়ী মনির হোসেন। এ সময় চাঁদপুর শহরের প্রায় আড়াই শ’ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ
ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ

নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন।’ এটি মূলত সাহিত্য Read more

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

বাড়ছে ধর্ষণ: কী ভাবছেন শিক্ষার্থীরা
বাড়ছে ধর্ষণ: কী ভাবছেন শিক্ষার্থীরা

ধর্ষণ শুধু শারীরিক সহিংসতা নয় বরং এটি একটি ভয়াবহ সামাজিক অপরাধ। যা ভুক্তভোগীর মানসিক, শারীরিক ও সামাজিক জীবনে গভীর ক্ষতের Read more

বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল (২৫) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত হলেন- Read more

আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
আমাগীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) Read more

গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!

ময়মনসিংহের গৌরীপুর জংশন এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যাত্রীদের বিশ্রামাগার ডাস্টবিনে পরিণত হয়েছে। পুরো স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন