চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে চারজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন মারা যায়। বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টার দিকে দিকে ফৌজদারহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন সিডিএ রোডের মুখে জামাল কোম্পানির কালো তেলের  ডিপোতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।  বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সোহেল রানা।আহতদের নাম জানা গেলেও কিন্তু নিহত হওয়ার ব্যক্তির নাম সনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা হলেন, আরিফ, সুলতান, পেয়ারু, মীর আহমেদ। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামাল কোম্পানির স্ক্র্যাপ জাহাজের কালো তেলের ডিপোতে পুরাতন একটি টাংকিতে একজন শ্রমিক প্রবেশ করেন। এ সময় ওই শ্রমিক টাংকির ভিতরে অক্সিজেন সল্পতার কারণে আটকা পড়লে আরো একজন শ্রমিক তাকে উদ্ধার করতে টাংকির ভিতর নামেন। এভাবে একে একে  চারজন শ্রমিক টাংকির ভিতর অক্সিজেন সল্পতার কারণে আটকা পড়েন। এর মধ্যে স্থানীয়রা কুমিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে একটি টিম এসে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কালো তেলের ডিপোর মালিক জামাল উদ্দিন বলেন,  আমি বাহিরে আছি। শুনেছি কয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি তারপর জানতে পারব বিস্তারিত।কুমিরা ফায়ার সার্ভিসের আল মামুন বলেন,  ডিপোর ভিতরে একটি টাংকির ভিভরে কাজ করতে গিয়ে অক্সিজেন সল্পতার কারণে ভিতরে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুমূর্ষ অবস্থায় চার শ্রমিককে  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন,  আহত ৪ জনের মধ্যে একজন মারা যায়। কিন্তু নাম সনাক্ত করা সম্ভব হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হলো ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল
এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

দেশে সম্প্রতি  ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৮ অক্টোবর) দলের সহ-দপ্তর সম্পাদক Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন