রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে রাহাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে রামপুরা থানায় মামলা রয়েছে।ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ডা. খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। খন্দকার রাহাত হোসেনের বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।জানা গেছে, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২২ জুলাই রামপুরা ব্রিজ ও পুলিশ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিল আন্দোলনরতরা। পরে সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। এদের মধ্যে জহিরুল ইসলাম নামে একব্যক্তি গুরুতর আহত হন। পরে ১১ ফেব্রুয়ারি তিনি রামপুরা থানায় মামলা করেন।এদিকে রাহাত হোসেনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। তাদের এমন একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে ঘুরছিল।অভিযানে অংশ নেওয়া ডিবি-উত্তরার এডিসি হেলালউদ্দিন ভূইয়া জানান, সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের কট্টরপন্থি নেতা রাহাত হোসেন। তার বাড়ি বরিশালের কোতোয়ালি থানা এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত ও প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ Read more

শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকা আসছেন। আগামী শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা Read more

জকসু নির্বাচন: পুনরায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে
জকসু নির্বাচন: পুনরায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে

স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন নিয়ে আবারও জরুরি সিন্ডিকেট সভা ডাকা করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু
খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মানিক। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন