দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও মুখস্থ করেছেন পবিত্র কোরআন শরীফের প্রতিটি আয়াত। তার এই কীর্তি যেন অন্ধকারে জ্বলে ওঠা এক আশার প্রদীপ।দরিদ্র এক পরিবারে জন্ম জোনাকির। বাবা জাকির হোসেন, বড় ভাই আমির হোসেনসহ পরিবারের আট সদস্যই জন্মান্ধ। দৃষ্টিহীনতা তাঁদের আত্মবিশ্বাস কেড়ে নিতে পারেনি। প্রতিদিনের কাজ তারা নিজেরাই করেন। তবে জীবনের লড়াইয়ে টিকে থাকতে সমাজের সহানুভূতির প্রয়োজন পড়ে।প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে জোনাকি যেভাবে আলোর পথ খুঁজে নিয়েছেন, তা বিস্ময়কর। একটি স্থানীয় মাদ্রাসায় মুখে শুনে শুনেই আয়াত মুখস্থ করতে থাকেন তিনি। চোখের একটি অপারেশনের পর কিছুটা আলো দেখতে পেলেও এখনো বইয়ের অক্ষর তার কাছে অস্পষ্ট। তবু তার চেষ্টা থেমে নেই।জাকির হোসেনের বলেন,আমার মেয়ে জোনাকি যদি উন্নত চিকিৎসা পেত, তাহলে হয়তো নিজেই কোরআন শরীফ পড়তে পারত। কেউ যদি ওর পাশে দাঁড়ায়, আল্লাহর রহমতে হয়তো চোখে আলো ফিরত।জোনাকি বললেন,আমি জন্ম থেকেই চোখে দেখতে পাই না। কিন্তু মন থেকে কোরআনের প্রতি ভালোবাসা কখনো কমেনি। মাদ্রাসার আপারা যখন আয়াত শুনাতেন, মনোযোগ দিয়ে শুনতাম আর মুখস্থ করতাম। আমার ইচ্ছে, আমি পুরো কোরআন হিফজ করব হাফেজা হবো। একদিন ইনশাআল্লাহ নিজেই কোরআন তিলাওয়াত করব, মানুষকে শেখাব। যদি আল্লাহ চাই, আর যদি কেউ আমার চিকিৎসায় সাহায্য করে, তাহলে হয়তো আমি আরও ভালো করে দেখতে পারব, কোরআনের আলো ছড়াতে পারব পুরো জীবন জুড়ে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও হিমাগারে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে তিন ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে Read more

গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসার বাথরুম থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইসমাইল বিশ্বাস (৭৫)। তিনি Read more

চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক
চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও Read more

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি ঘাট এবং দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Read more

প্রথম ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস
প্রথম ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হার মানলেও এখনো ২-১ ব্যবধানে সিরিজ জিততে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস। হারের পর নিজেদের ভুলগুলো তুলে ধরার পাশাপাশি Read more

বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন