বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫ ঘটিকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুসলিম ব্লক বাজারে, রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।এসময় ক্ষতিগ্রস্ত জায়গার দোকান মালিককে নগদ ৭৫০০ টাকা, দুই বান করে ঢেউ টিন, ৩০ কেজি করে চাউল ও ব্যবসায়ীদের নগদ ৭৫০০ টাকা ও ৩০ কেজি করে চাউল বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ বাজার কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য,বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে প্রায় ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এতে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি এই উপজেলাতে কোন ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা
সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা

ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে Read more

ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট
ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের মো. Read more

তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি
তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা তীব্র গরমে একটানা কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় দুই তৃতীয়াংশ কমে গেছে। Read more

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক
চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক

ভারতের মধ্যপ্রদেশে অর্থ আদায় করতে গিয়ে এক চাঁদাবাজ উল্টো বিপদে পড়ে। কারণ ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর চাঁদাবাজ প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন