ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিষদের আহবানে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা শহর মাইজদীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।চার দফা দাবি সমূহ হলো, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা। সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন সবুজ, সহ-সভাপতি সত্য নারায়ণ ভৌমিক, সদস্য মোতাহের হোসেন রাজু, কেমিস্ট মো. হাসান প্রমুখ। বক্তারা, ভোক্তা ও ঔষধ ব্যবসায়ীদের যৌক্তিক দাবি সমূহ মেনে নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এরপর আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে দুটি Read more

আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও ৩টি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান Read more

কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ

কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক নানা প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিকদের Read more

মারধরের ১২ দিন পর সাবেক প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের মৃত্যু
মারধরের ১২ দিন পর সাবেক প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় মারধরের ১২ দিন পর মফিজুল ইসলাম টুলু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে Read more

ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন