মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় ৮৫জন নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৮৫ জন উপকারভোগী নারীর প্রত্যেককে ১৫০ কেজি করে চাল দেওয়া হয়।এসময়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিরাজ শেখ, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সীমা বেগম।অনুষ্ঠানে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, সরকার দরিদ্র নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে ভিজিডি কর্মসূচির মাধ্যমে যে সহায়তা দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চেষ্টা করছি যেন প্রকৃত উপকারভোগীরাই এই সুবিধা পান।প্রধান অতিথি ইউএনও শাহিনা আক্তার বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু খাদ্য সহায়তা নয়, বরং নারীদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত ভিজিডি কর্মসূচির মাধ্যমে দরিদ্র নারীদের খাদ্য সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজ করা হয়ে থাকে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি  গায়ে জড়াতে উৎসাহী হয়ে উঠছেন। Read more

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (৯ Read more

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া উ সম্প্রতি গোপনে ইসরাইল সফর করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বেইজিংয়ের Read more

মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান
মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান

সাময়িক বন্ধ রাখার পর ফের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য মতে, এখন বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা Read more

আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক
আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন