কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমান ফাঁসির দণ্ডপাপ্ত আসামী রয়েছে ১৫১ জন। এর মধ্যে নারী রয়েছে ১৩জন। নিকট অতীতে এত বেশি সংখ্যক ফাঁসির আসামী কুমিল্লা কারাগারে ছিল না বলে জানা গেছে। আর কুমিল্লা কারাগারে বর্তমানে ভারতীয় নাগরিক রয়েছে ৫জন। এরমধ্যে আরপি ২জন। কুমিল্লা কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কুমিল্লা কারাগারে বর্তমানে ধারণক্ষমতা রয়েছে ২০২০ জনের। এর মধ্যে পুরুষ ২ হাজার১৮০ জন আর নারী বন্দি থাকতে পারবে ১০৭ জন। কিন্তু বর্তমানে কুমিল্লা কারাগারে ধারণ ক্ষমতা থেকে ২৬৭ জন বেশি বন্দি রয়েছে। এর মধ্যে ২১৮০ জন পুরুষ আর ১০৭ জন রয়েছে নারী বন্দি।সূত্রমতে, বন্দিদের মধ্যে সশ্রম রয়েছে ৩৫৬ জন। এর মধ্যে নারী রয়েছে ২৪জন। বিনাশ্রম রয়েছে ১১৪জন। এর মধ্যে নারী রয়েছে ২০জন। বিচারাধীন আসামী রয়েছে ১৫৯৪ জন। এর মধ্যে নারী ৫০ জন।ভারতীয় ৫জন বন্দির মধ্যে ২ জনের সাজার মেয়াদ শেষ হয়েছে। যা ভারতকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে জানানো হয়েছে। যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলে ভারত তাদের নিতে পারে বলে জানা গেছে। আর তিন জন বন্দির সাজার মেয়াদ এখনো শেষ হয়নি।কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে হিজবুত তাহরির বন্দি রয়েছে ১৫জন, জেএমবির ১জন, মায়ের সাথে শিশু রয়েছে ৭জন। এর মধ্যে কণ্যা শিশু ১জন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে ২৬৯জন। এর মধ্যে নারী ২০ জন। আর আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে ১৩ জন। এর মধ্যে নারী ১জন।কুমিল্লা কারাগারের হাসপাতালে ৭০টি সিটের বিপরীতে অসুস্থ বন্দি রয়েছে মাত্র ৫জন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন,সরকারের আন্তরিক প্রচেষ্টায় আমরা কারাগারকে এখন সংশোধনাগারে পরিনত করতে পারছি। অতীতের যে কোন সময়ের তুলনায় কুমিল্লা কারাগার এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। আগে অনৈতিক ভাবে সুস্থ বন্দিরা হাসপাতালের সিট দখল করে রাখতো। এখন আর সেই সুযোগ নেই। যারা সত্যিকারের অসুস্থ তারাই কেবল হাসপাতালে থাকতে পারে। কারাগারের ভিতর ও বাহিরে সব কিছুই একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি। কতটুকু করতে পেরেছি তা আপনারা বলবেন।ধারণক্ষমতার চেয়ে ২৬৭ জন বন্দি বেশি রয়েছে এটা কোন বিষয় না উল্লেখ করে সিনিয়র জেল সুপার বলেন, এক সময় তো এক থেকে দেড় হাজার বন্দি বেশি থাকত। সেই অবস্থা থেকে আল্লাহর রহমত আমরা ক্রমান্বয়ে উন্নয়ন করতে পারছি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু
বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বরিশাল নগরীতে ছিড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার Read more

এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান
এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে এমপি ভোট Read more

ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার
ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে Read more

কিশোরগঞ্জে পাঠচক্রের সেরা পাঠকরা পুরস্কৃত
কিশোরগঞ্জে পাঠচক্রের সেরা পাঠকরা পুরস্কৃত

উত্তাল মার্চের শেষ দিনে স্বাধীনতার চেতনায় আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে পাঠচক্রের সেরা পাঠকদের পুরস্কৃত করল কিশোরগঞ্জের আয়েশা-আফতাব-নাহার পাবলিক লাইব্রেরি। একই Read more

দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ
দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আলখারাজ এলাকায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের লাশ ঢাকায় এসেছে।নিহত মোশাররফ হোসেন সখীপুর Read more

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

কোনোরকম যদি-কিন্তু-অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন