পরিবেশ রক্ষায় এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততা আনলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সম্প্রতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিয়োজিত বিশ্বের প্রথম এআই দূত হিসেবে পরিচয় করিয়ে দেয়া হলো ‘উনা’কে।জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ‘উনা’ মূলত একটি ভার্চুয়াল ডিজিটাল চরিত্র, যা পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও জলবায়ু সচেতনতায় বার্তা ছড়াবে। এটি ইউএনডিপি ও জাপান সরকারের যৌথ প্রকল্প ‘প্যাসিফিক গ্রীণ ট্রান্সফর্মেশন’-এর অংশ, যা চালু হয়েছিল ২০২৩ সালে। প্রকল্পটি পাপুয়া নিউ গিনি, সামোয়া, তিমোর-লেস্তে ও ভানুয়াতুর মতো প্রশান্ত মহাসাগরীয় চারটি দ্বীপ রাষ্ট্রে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার, জলবায়ু নীতি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে।‘উনা’ স্থানীয় জনগোষ্ঠী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক পর্যায়ের দর্শকদের সঙ্গে যোগাযোগ করবে ভিডিও কনটেন্ট, ভার্চুয়াল ইভেন্ট, ও সামাজিক মাধ্যমে গল্প বলার মাধ্যমে। এমনকি, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে উনার হোলোগ্রাফিক উপস্থিতির মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকশনও হবে।ইউএনডিপির সহকারী মহাসচিব ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজা এক বিবৃতিতে বলেন, উনা একটি যুগান্তকারী পদক্ষেপ। এআইয়ের মাধ্যমে এখন বৈচিত্র্যময় দর্শকদের সঙ্গে গভীর ও তাৎপর্যপূর্ণ সংযোগ গড়ে তোলা সম্ভব হচ্ছে, যা আমাদের পরিবেশগত সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপে সহায়তা করবে।‘উনা’ নিজেও তার প্ল্যাটফর্ম থেকে জানায়, আমার মিশন হলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের কণ্ঠস্বর বিশ্বে তুলে ধরা এবং সবাইকে নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা বোঝানো। আমাদের আগামীকাল নির্ভর করছে আজকের সিদ্ধান্ত ও কাজের ওপর।এ উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই শুরু হবে ‘উনার’ নিয়ে নির্মিত ধারাবাহিক তথ্যচিত্রের প্রচার, যেখানে দেখা যাবে তার অভিযাত্রা ও স্থানীয় জনগণের সঙ্গে তার কার্যক্রম। থাকবে একটি ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট, যেখানে দর্শকরা সরাসরি ‘উনা’র সঙ্গে কথোপকথনে অংশ নিতে পারবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প
ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনার পর উত্তেজনা Read more

চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ Read more

বান্দরবানে আবাসিক হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরি
বান্দরবানে আবাসিক হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরি

বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া Read more

আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী
আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ উদ্‌যাপনে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) Read more

বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন