গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের ঢাকা বাইপাস রোডের মেঘডুবী খোরাইদ এলাকায় বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোলামকাছর গ্রামের নাজিমউদ্দীন এর ছেলে। বর্তমানে ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার হায়দার ওরফে পেরার বাড়ির ভাড়াটিয়া। জানা যায়, দুপুর ২ টার দিকে কাভারব্যানটি খোরাইদ রাস্তা থেকে বাইপাস রোডে উঠার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি উল্টে ইজিবাইক উপরে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।বায়জিদ মিরের বাজার থেকে ইজিবাইকে পান নিয়ে খোরাইদ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। খোরাইদ যাওয়ার পথে মেঘডুবি স্কুলের উত্তর পাশের এলাকায় পৌঁছালে কাভারব্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকের (বায়জিদের) মৃত্যু হয়।পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান,  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ
২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের এক Read more

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি Read more

দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর
দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর

বাড়ির দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চারপাশে ছড়িয়ে পড়ছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, ঘরের Read more

এবার ইসরায়েলি বিজ্ঞানীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইসরায়েলি বিজ্ঞানীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলের ‘বিজ্ঞানের মুকুটের রত্ন’ খ্যাত ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এবারই প্রথমবারের Read more

পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি
পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি

পুলিশ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, বরং জনগণ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবেই কাজ করবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন Read more

মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন