রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন চিরতরে থেমে গেল। মালয়েশিয়ায় একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ২১ দিন পর লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান চঞ্চল। সেখানে একটি কোম্পানিতে ভেকু মেশিন চালকের সহকারী হিসেবে কাজ করতেন। ৩০ এপ্রিল সকালে মালয়েশিয়ায় ভেকু মেশিনের ধাক্কায় তিনি মারা যান ।মৃত্যুর ২১ দিন পর, বুধবার (২১ মে) সকালে চঞ্চলের লাশ বাড়িতে পৌঁছায়। এ সময় মা সাথী বেগম, বাবা জফির উদ্দিন, ভাই-বোনসহ আত্মীয়স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।চঞ্চলের জানাজা সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এবং মহদীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। চঞ্চলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সরকারের কাছে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে হোটেলে মিলল নারীর লাশ, পুলিশের ধারণা বালিশচাপায় হত্যা
রাজধানীতে হোটেলে মিলল নারীর লাশ, পুলিশের ধারণা বালিশচাপায় হত্যা

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায়( ৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে বালিশচাপা দিয়ে Read more

আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে
আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে মানামা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে মানামা

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে Read more

নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বঘোষণার মাধ্যমে চার গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

এবার ১২০০ কিলোমিটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান
এবার ১২০০ কিলোমিটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

পরমাণু ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে ১২০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে ইরান। রোববার (৪ মে) ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন